ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » বিনামূল্যে পথচারীদের ইফতার করালেন ‘জনতার ঈশ্বরগঞ্জ’

বিনামূল্যে পথচারীদের ইফতার করালেন ‘জনতার ঈশ্বরগঞ্জ’


রাকিবুল ইসলাম,ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ)
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ ২০২৫


বিনামূল্যে পথচারীদের ইফতার করালেন ‘জনতার ঈশ্বরগঞ্জ’

ময়মনসিংহ: ঘড়ির কাঁটায় তখন বিকেল সাড়ে পাঁচটা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে ভাসমান, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে ইফতারি বিতরণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন’জনতার ঈশ্বরগঞ্জ’। হাতে ইফতারির প্যাকেট, সালাদের প্যাকেট, আর পানির বোতল তুলে দিচ্ছেন কয়েকজন তরুণ।

বিতরণকালে সংগঠনের স্বেচ্ছাসেবকরা জানান,এবার তারা ১৫০ জন রোজাদারের বিনামূল্যে ইফতার বিতরণ করছে। তাঁরা একটি প্যাকেটে ৭০ টাকার ইফতারসামগ্রী দিয়েছে। ইফতারির মধ্যে আছে খিচুড়ি, শসা,গাজর,লেবু ডিম, খেজুর ও বোতলজাত পানি। ঈদ উপলক্ষে তাঁরা এতিমদের মাঝে ঈদ উপহার ও ঈদ সামগ্রী বিতরণও করবে বলে জানান সংগঠনের সদস্যরা।

ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন- ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ রুহুল আমিন রিপন,সাংবাদিক রেজাউল করিম রাজু, রাকিবুল ইসলাম শুভ, জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা মো. এহছানুল হক, গ্রুপটির মডারেটর মো. আরিফুল হক, মহিউদ্দিন রানা, বায়েজিদ আহমেদ বিজয়,সোহাগ, আরিফ আল মামুন,মাসুম আহমেদ, মাজহারুল ইসলাম, আল-আমিন, রাকিবুল ইসলাম, মুস্তাকিম প্রমুখ।

গ্রুপের প্রতিষ্ঠাতা মো. এহছানুল হক বলেন, ‘প্রতি বছরের ন্যায় এ বছরও ছিন্নমূল মানুষের মুখে হাসি ফুটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’

তিনি আরো বলেন,’জনতার ঈশ্বরগঞ্জ’ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মানুষের কল্যাণে সর্বদা কাজ করে আসছে। শুধু তা-ই নয়, ভালো কাজের মধ্যদিয়ে ইতোমধ্যে সংগঠনটি বিভিন্ন শ্রেণির পেশার মানুষের মনে জায়গা করে নিয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৩:১৭   ২৫৫ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ