ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কলমাকান্দায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ ২০২৫


 

কলমাকান্দায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় ইঁদুর দমনের জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন মো. আনোয়ার হোসেন (২৫) নামে এক যুবক। শনিবার সকালে উপজেলার কৈলাটি ইউনিয়নের পাইপুকুরিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় এক কৃষক ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ স্থাপন করেন। শনিবার সকালে আনোয়ার গরুর জন্য ঘাস সংগ্রহ করতে গিয়ে অসাবধানতাবশত ওই ফাঁদের সংস্পর্শে আসেন। মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিধলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় সচেতন মহলের ভাষ্য , ইঁদুর দমনের জন্য বৈদ্যুতিক ফাঁদ ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। নিরাপত্তার যথাযথ ব্যবস্থা না থাকলে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ইঁদুর দমনের জন্য বিষ প্রয়োগ, ফাঁদ বা অন্যান্য নিরাপদ উপায় অনুসরণ করা উচিত, যাতে অনাকাঙ্ক্ষিত প্রাণহানির ঝুঁকি কমে।

আনোয়ার হোসেনের অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এইচএল

বাংলাদেশ সময়: ১৯:৫৪:৪৮   ৩২৬ বার পঠিত  |            







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ