ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় চাঁদাবাজির দায়ে যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা

হাতিয়ায় চাঁদাবাজির দায়ে যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ ২০২৫


 

হাতিয়ায় চাঁদাবাজির দায়ে যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা

নোয়াখালী: হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ম্যকপাশান এলাকায় এক সময়ে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে চালিয়েছেন রাম রাজত্ব। সাবেক এমপি মোহাম্মদ আলী থেকে নিতেন সকল সুযোগ সুবিধা। উপস্থিত থাকতেন আওয়ামীলীগের সকল সভা সেমিনারে। দখল, চাাঁদাবাজী সহ করতেন সন্ত্রাসী কার্যক্রম। ৫ আগষ্ট সরকার পতনের পর হঠাৎ করে পরিচয় দিচ্ছেন যুবদলের নেতা হিসেবে। দলের প্রভাব দেখিয়ে আবারো শুরু করেছেন পূর্বের ন্যয় চাঁদাবাজি।

এমনি অভিযোগ উঠেছে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো: ইব্রাহিমের বিরুদ্ধে।

সোমবার (১৭ মার্চ) সকালে জহির উদ্দিন নামে একজন ব্যবসায়ী চাঁদাবাজির অভিযোগে হাতিয়া থানায় মো: ইব্রাহিমকে ১নং আসামি করে একটি মামলা করেন।

মো: ইব্রাহিম জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ম্যাকপাশ্ব্যান গ্রামের আবদুল মালেকের ছেলে। সে জাহাজমারা ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবদলের পশ্চিম শাখার সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, মোঃ ইব্রাহীম দলীয় পদবী গোপন রেখে পতিত সরকারের সাবেক এমপি মোহাম্মদ আলীর ছত্রছায়ায় থেকে এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়েছে। তার অপকর্মের কথা ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে পারতো না। ভুক্তভোগী জহির উদ্দিন পাওয়ার ট্রিলার, ধান মাড়াই কল, চাষাবাদের ট্রাক্টরের ব্যবসা করতেন। এতে জহির উদ্দিন থেকে ইব্রাহীম প্রায় সময় দশ-বিশ হাজার টাকা চাঁদা নিতেন।

মাঝে মধ্যে টাকা না দিতে পারলে লাঞ্চিত হতে হত এবং কাজ বন্ধ করে রাখতে হত জহির উদ্দিনকে। গত ৫ আগষ্ট সরকার পতনের পর ইব্রাহীম পোষ্টারে ছবি দিয়ে যুবদলের ওয়ার্ড সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে জানান দিতে থাকেন। ভুক্তভোগীকে একাধিক বার ফোন দিয়ে পূর্বের ন্যায় টাকা পাঠাতে বলেন। অন্যথায় ব্যবসায়িক সকল কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। গত ১০ মার্চ জাহাজমার ইউনিয়নের দালাল বাজারের উপর জহির থেকে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে জহিরকে বেদড়ক পিটিয়ে আহত করে এবং তার বাড়ী ঘর আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আহত অবস্থায় জহিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

যুবদলের জেলা ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক রিয়াজুল হাসান রাকিব জানান, উপজেলা যুবদলের পক্ষ খেকে ঘটনাটি জানার পর তাকে তদন্ত করার জন্য দায়িত্ব দেন। ঘটনা স্থলে গিয়ে তিনি ঘটনার সত্যতার প্রামাণ পান।

এ বিষয়ে মামলার আসামি যুবদল নেতা ইব্রাহীম বলেন, আমি কাউকে মারধর করিনি কিংবা কারো কাছে চাঁদা দাবি করিনি।

হাতিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) খোরশেদ আলম বলেন, যুবদল নেতা ইব্রাহীম সহ তিনজনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান চলছে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৫১   ৩৬৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ