ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ফিলিস্তিনিদের জন্য দোয়া-মোনাজাতে কাঁদলেন রোজাদাররা

ঈশ্বরগঞ্জে ফিলিস্তিনিদের জন্য দোয়া-মোনাজাতে কাঁদলেন রোজাদাররা


রাকিবুল ইসলাম,ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ)
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫


ঈশ্বরগঞ্জে ফিলিস্তিনিদের জন্য দোয়া-মোনাজাতে কাঁদলেন রোজাদাররা

ময়মনসিংহ: পবিত্র রমজান মাসে গাজা উপত্যকার বিভিন্ন জায়গায় দখলদার ইসরায়েলের বোমা হামলায় মুসলিম নারী-পুরুষ ও শিশু নিহতের সংখ্যা বেড়েই চলেছে। মসজিদুল আকসার ভূমি ফিলিস্তিনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা, ফিলিস্তিনিদের জীবনের নিশ্চয়তা, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও দখলদার ইসরায়েলের ধ্বংস কামনা করে দোয়া ও মোনাজাতে কেঁদেছেন রোজাদাররা।

আজ বৃহস্পতিবার(২০ মার্চ) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ইনোসেন্ট চাইল্ড স্কুলের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা,দোয়া ও ইফতার মাহফিলে ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাতে ইফতারের পূর্বে কেঁদেছেন রোজাদাররা। অনুষ্ঠিত দোয়া পরিচালনা করেন পাটবাজার মসজিদের খতীব ও চরনিখলা স্কুল মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান ফারুকী।

এসময় তিনি ফিলিস্তিনের উপর আক্রমণকারীদের ধ্বংস কামনা করেন এবং আল্লাহর কাছে তাদের বিচার দাবি করেন। মোনাজাতের এক মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন রোজাদাররা, তাদের চোখে ছিল সমবেদনা এবং দুঃখের গভীর ছাপ।

মুনাজাতে তিনি বলেন, ‘হে আল্লাহ আমরা আপনার কাছে প্রার্থনা করছি— ফিলিস্তিনে আমাদের ভাই-বোনদের জীবন সহজ করে দিন।তাদের সাহায্য পাঠান। নিহতদের ওপর রহম করুন এবং আহতদের শিফা দান করুন। এসময় তিনি দেশ, জাতি ও বিশ্বের সমগ্র মুসলমানদের কল্যাণ কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনাও করেন।

ইনোসেন্ট চাইল্ড স্কুলের সভাপতি মশিউর রহমান কাউসারের সভাপতিত্বে ও পরিচালক আমজাদ হোসেন সোহেলের সঞ্চালনায় আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চরনিখলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসান আলমগীর,শৈশব বিদ্যানিকেতনের পরিচালক আবুল মুনসুরসহ বিভিন্ন স্কুলের শিক্ষক,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

এন/ এন

বাংলাদেশ সময়: ২২:৪০:২০   ২৫৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ