ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পুলিশ ইন্সপেক্টরের কাছে সাত লাখ টাকা চাঁদা দাবি

পুলিশ ইন্সপেক্টরের কাছে সাত লাখ টাকা চাঁদা দাবি


শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর(বরিশাল)
প্রকাশ: শনিবার, ২২ মার্চ ২০২৫


 

পুলিশ ইন্সপেক্টরের কাছে সাত লাখ টাকা চাঁদা দাবি

উজিরপুর: সাতটি নারিকেল গাছের মূল্য সাত লাখ টাকা নির্ধারণ করে এক পুলিশ ইন্সপেক্টরের কাছে চাঁদা দাবির ঘটনায় জেলার গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে অভিযোগপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি মো. ইউনুস মিয়া জানান,

পুলিশ ইন্সপেক্টর সৈয়দ শফিউল হোসেন সোহেল গৌরনদীর উত্তর সরিকল গ্রামের সৈয়দ মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি বর্তমানে পটুয়াখালীতে কর্মরত রয়েছেন। ওই পুলিশ ইন্সপেক্টরের ভাই সৈয়দ জুয়েল বাদি হয়ে একই গ্রামের মৃত আতাহার কাজীর ছেলে আমিনুল ইসলাম বিপ্লবের বিরুদ্ধে চাঁদা দাবির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, সৈয়দ জুয়েল ও তার বড় ভাই দক্ষিণ কোরিয়া প্রবাসী সৈয়দ রুবেলের ক্রয়কৃত জমির মধ্যে পাশ্ববর্তী মসজিদের পাঁচটি এবং তাদের নিজস্ব দুইটি নারিকেল গাছ বাঁকা হয়ে ঝুঁকে পরেছিলো। যা মসজিদ কমিটির সদস্যদের সাথে আলোচনা করে কেটে ফেলা হয়।
পরবর্তীতে গাছ কাটার একদিন পরেই সেখানে মসজিদের জন্য ভিয়েতনামের উন্নতজাতের নারিকেল গাছ রোপন করে দেওয়া হয়।

সৈয়দ জুয়েল অভিযোগ করে বলেন, গাছ কাটার বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় কাজী আমিনুল ইসলাম বিপ্লব সাতটি গাছ কাটার জন্য আমার অপর ভাই পুলিশ ইন্সপেক্টর সৈয়দ শফিউল হোসেন সোহেলের কাছে সাত লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তাকে (কাজী বিপ্লব) দুই লাখ টাকা দেওয়া না হলে গাছ কাটার ঘটনায় মামলা দিয়ে হয়রানি করার হুমকি প্রদান করা হয়।

পুলিশ ইন্সপেক্টর সৈয়দ শফিউল হোসেন সোহেল বলেন, ক্রয়কৃত ওই জমি মালিক আমার দুইভাই। সেখানে গাছ কাটার বিষয়ে আমাকে ফোনের মাধ্যমে বিভিন্নধরনের হুমকি প্রদর্শন করে কাজী বিপ্লব প্রথমে সাতটি নারিকেল গাছের জন্য সাত লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে তাকে দুই লাখ টাকা দেওয়া না হলে গাছ কাটার ঘটনায় মামলা দিয়ে হয়রানি করার হুমকি প্রদর্শণ করা হয়।

চাঁদা দাবির অভিযোগ পুরোপুরি অস্বীকার করে কাজী আমিনুল ইসলাম বিপ্লব বলেন, রাতের আঁধারে মসজিদের গাছ কেটে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করায় আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে। যার কোন সত্যতা নেই। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, অভিযোগের তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

 এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৭:২১:১৪   ৩৫৯ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ