ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » দোহাজারী পৌরসভায় ইছালে ছাওয়াব ও ইফতার মাহফিল

দোহাজারী পৌরসভায় ইছালে ছাওয়াব ও ইফতার মাহফিল


চন্দনাইশ( চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ মার্চ ২০২৫


 

 

দোহাজারী পৌরসভায় ইছালে ছাওয়াব ও ইফতার মাহফিল

চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় চাগাচর রকিম উদ্দীন যুব গোষ্ঠীর আয়োজনে মরহুম আবুল কালাম সামশুদ্দীন চেয়ারম্যান স্মৃতি সংসদ ও ডক্টর এস.এম আবু জাকের ফাউন্ডেশনের সহযোগিতায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইছালে ছাওয়াব ও ইফতার মাহফিল গত শুক্রবার (২১মার্চ) বিকালে দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকায় শতবর্ষের ঐতিহ্যবাহী উত্তর চাগাচর ফজর আলী খাঁন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির সভাপতি এক্সিম ব্যাংক চট্টগ্রাম জোনের এডভাইজার ড. এসএম আবু জাকেরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- বর্তমান মসজিদ পরিচালনা কমিটির তত্বাবধায়ক এবং বিশিষ্ট মেডিসিন চিকিৎসক ডা. এসএম আসাদ উল্লাহ আসাদ, উত্তর চাগাচর ফজর আলী খাঁন জামে মসজিদের খতিব মাওলানা বেলাল উদ্দিন, গ্রীণ চার্টার্ড স্কুল এন্ড কলেজের পরিচালক ওবাইদুল আকবর টুটুল, মসজিদ পরিচালনা কমিটির আহবায়ক এসএম সাইফুল্লা রাহাদ, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক নুরুল আজম, শিক্ষা বিষয়ক সম্পাদক বিজয় টিভি প্রতিনিধি সাংবাদিক জাবের বিন রহমান আরজু।

সংগঠনটির সাধারণ সম্পাদক রহিমুল্লাহ সেলিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপদেষ্টা নুরুল আমিন, মো. ইলিয়াছ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান ফরিদ, লোকমান হাকিম, পেশ ইমাম মাওলানা মিনহাজুল আবেদিন, সাইফুদ্দিন, এস এম মোরশেদুল আলম, মুজিবুল হক সবুজ, প্রমুখ।

এ সময় বক্তারা রোজাদারদের সাথে নিয়ে ইফতার আয়োজনের তাৎপর্য আলোচনার পাশাপাশি সংগঠনটির বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। পরে প্রয়াত চেয়ারম্যান, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, সাংবাদিক আবুল কালাম সামশুদ্দিন সহ সকল মরহুমদের মাগফেরাত এবং মুসলিম বিশ্ব সহ দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৫৩   ২৫৮ বার পঠিত  |               







চট্রগ্রাম থেকে আরও...


নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা
নবীনগর সাংবাদিক সমিতির যাত্রা শুরু
নবীনগর কৃষ্ণনগর মাদ্রাসার ছাত্রকে পৈশাচিক নির্যাতন, শিক্ষক আটক
বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা
হাতিয়ায় মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক



আর্কাইভ