ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » যুবদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

যুবদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ মার্চ ২০২৫


যুবদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

 

নোয়াখালী: হাতিয়ায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় যুবদল নেতা আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। শনিবার বিকালে বিক্ষোভ সমাবেশ শেষে হাতিয়া থানার সামনের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন সূখচর ইউনিয়ন বিএনপি সভাপতি মো: সেলিম, নলচিরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো: মেশকাত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: আলী, উপজেলা শ্রমিক দল নেতা জহির উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতা কর্মী।

মানববন্ধনে নেতা কর্মীরা বলেন, যুবদল নেতার উপর হামলার ঘটনায় সরাসরি জড়িত উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী আবুল কাশেমকে আইনের আওতায় আনতে হবে। সারা দেশে যেখানে আওয়ামী সন্ত্রাসীরা পালিয়ে আছে, সেখানে এই নেতা এলাকায় থেকে প্রকাশ্যে এসব অপকর্ম করছেন। কাশেম হাজি আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের উপর বিভিন্ন ভাবে নির্যাতন অত্যাচার করেন।

 

 শুক্রবার বিকালে নলচিরা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো: ওলি উল্যাহর উপর হামলা করে আওয়ামীলীগ সমর্থীত একদল সন্ত্রাসী। স্থানীয় রামচরন বাজারে এই হামলার ঘটনা ঘটে। হামলায় সরাসরি জড়িত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা হাজি আবুল কাশেম ও তার ভাই সন্ত্রাসী ফরিদ উদ্দিন কমান্ডার। এই ঘটনায় আবুল কাশেম হাজিকে ১নং আসামী করে মামলা করে যুবদল নেতা মো: ওলি উল্যাহ। শুক্রবার রাতেই কাশেম হাজিকে আটক করে পুলিশ।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৩৩:২৪   ৫০২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ