ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে মাদ্রসা ছাত্রীকে অপহরণ

হাতিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে মাদ্রসা ছাত্রীকে অপহরণ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ ২০২৫


হাতিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে মাদ্রসা ছাত্রীকে অপহরণ

নোয়াখালী: হাতিয়ার অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ী থেকে জোরপূর্বক এক মাদ্রসা ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। শনিবার রাতে নিঝুমদ্বীপ শতফুল বাজারের পাশে ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় সেই ছাত্রীকে বাড়ীর পাশে খাল পাড় থেকে এলাকাবাসী উদ্ধার করে। অভিযুক্ত আরিফ হোসেন উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: সাহেদের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে মুখোশধারী কয়েকজন যুবক এসে মাদ্রাসা ছাত্রীদের বাড়ীতে হানা দেয়। তারা পরিবারের সবাইকে জিম্মি করে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে মেয়ের মা ও স্বজনদের পিটিয়ে আহত করা হয়। তারা ঘর থেকে বেরিয়ে গেলে চিৎকার করে মানুষজনকে জানায় স্বজনরা। তাদের চিৎকারে প্রতিবেশি এসে পিছন থেকে ধাওয়া করলে তারা মেয়েটিকে খাল পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেয়েটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে।

এই ঘটনা ছড়িয়ে পড়লে রাতে শত শত লোক মেয়ের বাড়ীতে এসে জমায়েত হয়। শতফুল বাজার মসজিদের ইমাম মাওলানা আফসার জানান, রাতে তারাবির নামাজ শেষ করে মেয়েদের বাড়ীতে যান তিনি। এসময় মেয়েকে ঘরের মধ্যে অজ্ঞান অবস্থায় দেখতে পান। তিনি আরো জানান, এই ছেলের জন্য কিছুদিন আগে এই মেয়েটির বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। মেয়ের পরিবার তা প্রত্যাখান করেন। এজন্য ক্ষিপ্ত হয়ে তারা এই ঘটনা ঘটিয়েছে।

এদিকে ঘটনার পরপরই বিষয়টি ধাপাচাপা দেওয়ার জন্য ছেলের বাবা, নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার মেম্বার, যুবদলের সভাপতি আশ্রাফ, ইব্রাহিম পাটি সহ বিএনপির একটি টিম মেয়েদের বাড়ী যান। তারা এই ঘটনার জন্য দুখ প্রকাশ করেন। এদিকে তারা মেয়েটিকে এই ছেলের সাথে বিয়ের প্রস্তাব দেন।

এই ঘটনায় নিঝুমদ্বীপে থমথমে পরিবেশ বিরাজ করছে। অনেকে এই ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন। রাতে একাধিক নাম্বার থেকে সাংবাদিকদের কাছে ফোন দিয়ে নিঝুমদ্বীপ আসার জন্য বলা হয়েছে। তবে অভিযুক্তরা বিএনপির রাজনীতির সাথে জড়িত বিধায় কেউ সরাসরি প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।

এই বিষয়ে মেয়ের বাবা বলেন, তার মেয়ে এখনো অজ্ঞান অবস্থায় পড়ে আছে। রাতে ডাক্তার এনে তাকে চিকিসা দেওয়া হয়েছে। রাতে ছেলের বাবা এসে মেয়ের বিয়ের প্রস্তাব দেন। তিনি তা প্রত্যাখান করেছেন। তিনি আরো জানান, রাত থেকে শুধু হুমকি দেওয়া হচ্ছে।
তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।

ছেলের বাবা নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: সাহেদ মেম্বার অপহরনের বিষয়টি অস্বীকার করে বলেন, মেয়ের বাড়ির কাছাকাছি একটা ভুল বুঝাবুঝি হয়েছে। আমরা খবর পেয়ে মেয়েকে তার বাড়িতে পৌঁছে দিয়েছি।

হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, ঘটনাটি আমি জেনেছি, মেয়েটিকে অপহরণ করে নেয়ার চেষ্টা করেছিলো কিন্তু নিতে পারেনি। মেয়েটি বর্তমানে তার নিজ বাড়িতে আছে। পরিবারেরর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৫৭   ৪৮৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ