ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ভিজিএফ’র চাল পেয়ে তৃপ্তির হাসি বৃদ্ধ ছাত্তার শেখের

ভিজিএফ’র চাল পেয়ে তৃপ্তির হাসি বৃদ্ধ ছাত্তার শেখের


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ ২০২৫


ভিজিএফ’র চাল পেয়ে তৃপ্তির হাসি বৃদ্ধ ছাত্তার শেখের

ময়মনসিংহ:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ’র চাল পেয়ে তৃপ্তির হাসি হাসলেন বৃদ্ধ আব্দুল ছাত্তার শেখ (৭৫) তৃপ্তির হাসি হেসেছেন শালজান বালিয়ার সুফিয়া বেগম,পশ্চিম বেলটিয়া গ্রামের সাবিনা বেগম,উত্তরকান্দা গ্রামের মালতি রানি,নারায়নপট্টির ছবুরজান বিবি সহ ১৮৩৪ জন নিন্ম আয়ের সুবিধাভোগীদের মাঝে চাল বিতরনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।

আজ রোববার সকাল ৯ টায় বালিয়া ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশে ঈদুল ফিতর উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচী আওতার চাল নিতে সকাল থেকে পরিষদ চত্বরে জমা হয়েছে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ।

পরে সকাল দশটায় সরকারের বিশেষ বরাদ্দের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাদিয়া ইসলাম সীমা।

এসময় সেখানে তদারকি অফিসার উপজেলা সমবায় অফিসার রাশিদ আহামেদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কুমার ইউনিয়ন প্রশাসক উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ চন্দ্র সূত্রধর ইউনিয়ন সচিব সুদেব কুমার রায় ইউনিয়ন বিএনপি নেতা রাকিবুল ইসলাম তালুকদার,ইউপি সদস্য মোঃ রফিক উদ্দিন, তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা জানান,ঈদ উপলক্ষে উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ইউনিয়নে ২১ হাজার ৬৯০ টি নিন্ম আয়ের পরিবারের সদস্যদের মাঝে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হবে।প্রতিটি কেন্দ্রে ১টি করে তদারকি অফিসার রয়েছেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

বালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক পরিতোষ চন্দ্র-সূত্রধর বলেন আমি আমার ইউনিয়নের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ,ইউপি সদস্যদের সমন্বয় করে কার্ডগুলো বিতরণ করেছি।বিভিন্ন অনিয়ম এবং মাপে যেন কম না হয় সেদিকে আমি সর্তক রয়েছি।

এন/ এন

বাংলাদেশ সময়: ২২:১৫:৪০   ২৯২ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ