ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ১৫ বছর পর বাংলাদেশর মাটিতে পা রাখলেন বিএনপি নেতা মনির আহমেদ

১৫ বছর পর বাংলাদেশর মাটিতে পা রাখলেন বিএনপি নেতা মনির আহমেদ


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ ২০২৫


১৫ বছর পর বাংলাদেশর মাটিতে পা রাখলেন বিএনপি নেতা মনির আহমেদ

ফেনী: সোনাগাজী উপজেলার কৃতি সন্তান ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে সভাপতি এবং ইউকে যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনির আহমেদ দীর্ঘ ১৫ বছর পর দেশের মাটিতে পা রেখে বিমানবন্দরে নেমেই দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। বিমানবন্দর থেকে বের হয়ে আসলে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তাকে উত্তরীয়, ম্যাডেল ও স্মারক সম্মাননা প্রদান করা হয়। এসময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন।

তিনি বলেন, ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখলাম। ফ্যাসিবাদের কারণে বিগত দিনে আশার ইচ্ছা থাকলেও আসতে পারিনি। আমার অনেক প্রিয়জন বিগত ১৫ বছরে গুম ও খুনের শিকার হয়েছে। অনেকে বছরের পর বছর কারাগারে নির্যাতিত হয়েছে। আমরা লন্ডনে বসে প্রতিটি মুহুর্ত খবর রেখেছি।

আমার এলাকার দুর্যোগে সাধ্যমত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তিনি আরো বলেন, এবার পবিত্র ঈদুল ফিতরের উৎসব পালন করবো ফেনী সোনাগাজী ১ নং চর মজলিশপুর ইউনিয়ন তার নিজ গ্রামে নিজ পরিবার ও দলীয় নেতাকর্মীদের সাথে।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কাজী নজরুল ইসলাম দুলাল, মেজবাহ উদ্দিন মিয়াজী, মো. পারভেজ সুমন, আব্দুল্লাহ আল মামুম গাজী, আতিকুর রহমান, আনোয়ারুল হক মানিক, রসুল উদ্দিন সুমন, কবির আহমদ, জাকের হোসেন রিয়াদসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে গাড়ীযোগে সরাসরি ফেনী জেলার ফুলগাজী উপজেলার নিজ বাড়ীতে রওনা দেন। ঈদের পর পরেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজার জিয়ারত করবেন এবং গুম হওয়া পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক এর নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৭:২৯   ২৮১ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ