ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » জাতীয় » জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব


অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ ২০২৫


জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

দেশে জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তাই জরুরি অবস্থা জারির বিষয়টি গসিপ। এ সম্পর্কে আমার কোনো কমেন্টস নেই।’

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।এর আগে রোববার রাতে জরুরি অবস্থা জারি হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থকদের নানা ধরনের তথ্য প্রচার করতে দেখা যায়। একই সঙ্গে কেউ কেউ দাবি করেন যে, শিগগিরই বাংলাদেশে ফেরত আসছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিং শেষে ‘জরুরি অবস্থা’ নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে, সেই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির কাছে।

জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কার কোনো তথ্য আমার কাছে নেই। নরম্যাল যেরকম রিস্ক থাকে, সেরকমই আছে। পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, আমরা সবাই চেষ্টা করছি যে স্ট্যাবিলিটি (স্থিতিশীলতা) আছে, সেটা যেন মেইনটেইন (রক্ষা) করতে পারি।

’তিনি জানান, ঈদের পর ঢাকায় অবস্থিত হাই কমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে অস্ট্রেলিয়া।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৭:১৫   ২৬৩ বার পঠিত  | ●   ●   ●







জাতীয় থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ
● জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
● সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত



আর্কাইভ