ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সেনাবাহিনী ও দেশবিরোধীদেরকে চিহ্নিত করুন: মোমিন মেহেদী

সেনাবাহিনী ও দেশবিরোধীদেরকে চিহ্নিত করুন: মোমিন মেহেদী


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ ২০২৫


সেনাবাহিনী ও দেশবিরোধীদেরকে চিহ্নিত করুন: মোমিন মেহেদী

ঢাকা: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সেনাবাহিনী ও দেশবিরোধীদেরকে চিহ্নিত করুন, আইনের আওতায় আনুন। তা না হলে দেশ-স্বাধীনতা আর আমজনতা চরম সংকটে পরবে। নতুনধারা বাংলাদেশ এনডিবির ৭ দিনব্যাপী পথসভা শেষে ২৪ মার্চ সকালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, সারাদেশে শিক্ষার্থীরা বৈষম্য দূর না করে দেশকে খাদের কিণারে নিয়ে গেছে। বৈষম্য দূর করার নামে মানুষের আবেগকে কাজে লাগিয়ে একটা শ্রেণি ক্ষমতায় আসতে বদ্ধ পরিকর হয়ে কাজ করছে, যা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না।

এসময় আরো বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সদস্য শাহীনূর বেগম প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, সারাদেশে সক্রিয় রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে গত ১২ বছর অন্যায়-অপরাধ-দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলো নতুনধারা বাংলাদেশ এনডিবি। তারই ধারাবাহিকতায় আগামী নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ, যশোর, নড়াইল, শরীয়তপুর, ফরিদপুর, সাতক্ষিরা ও নারায়ণগঞ্জে জেলা-উপজেলা কমিটির শাখা কার্যালয় উদ্বোধন কার্যক্রম পরিচালনা নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করেছে গত ৭ দিনে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ২১:৫০:৩৭   ১৬৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার
● সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা
● দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা
● আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া ও নিরাপদ সড়ক দিবস পালিত
● প্রবাসীকে নিয়ে কুৎসার প্রতিবাদ,একই পরিবারের তিনজন আহত



আর্কাইভ