ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ককে কুপিয়ে জখম

হাতিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ককে কুপিয়ে জখম


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫


 হাতিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ককে কুপিয়ে জখম

নোয়াখালী: হাতিয়া উপজেলা কৃষকদলের আহবায়ক আবদুর রবকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য আজই ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি ওঅঙ্গসংগঠনের পক্ষে উপজেলা সদর ও বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজারে প্রতিবাদ মিছিল হয়।
এর আগে সোমবার বিকেলে উপজেলার সোনাদিয়ার সেকু মার্কেটে এক ইফতার পার্টিতে আবদুর রবের উপর হামলা করে সন্ত্রাসীরা। হামলায় তারা আবদুর রবের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আবদুর রব সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর সোনাদিয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে। সে উপজেলা কৃষকদলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
বিএনপির পক্ষ থেকে এ ঘটনার জন্য আওয়ামীলীগ নেতা কর্মীদের দায়ি করা হয়। উপজেলা বিএনপির সহ সভাপতি মাসউদুর রহমান বাবর জানান, পূর্ব নির্ধারিত ইফতার পার্টিতে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে। তারা সবাই সোনাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইরাজ উদ্দিনের লোক। এক মামলায় ইরাজ উদ্দিন কিছু দিন আগে জেল থেকে বের হয়েছে। সে আটক হওয়া ও জেলে যাওয়ার বিষয়ে আবদুর রবকে দায়ি মনে করে তার উপর ক্ষিপ্ত ছিল। পরিকল্পিতভাবে সে আবদুর রবের উপর এ হামলার ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে আবদুর রব জানান, শান্তিপূর্ণ একটি সভায় তার উপর হামলা করে আওয়ামীলীগের সন্ত্রাসীরা। তার মাথায় ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। ডাক্তারের পরামর্শে তিনি ঢাকাতে চিকিৎসার জন্য অবস্থান করছেন। এ ঘটনায় তিনি দ্রæত সময়ের মধ্যে মামলা করবেন বলে জানান।
এ বিষয়ে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম জানান, কৃষকদলের আহবায়কের উপর হামলার ঘটনা ঘটেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য হাতিয়ার বাহিরে পাঠানো হয়েছে। আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:৩৭:২৮   ৪০৪ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ