ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » স্বাধীনতাবিরোধী বলায় বিএনপিকে এক হাত নিল জামায়াত

স্বাধীনতাবিরোধী বলায় বিএনপিকে এক হাত নিল জামায়াত


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ ২০২৫


স্বাধীনতাবিরোধী বলায় বিএনপিকে এক হাত নিল জামায়াত

স্বাধীনতাবিরোধী বলায় বিএনপিকে এক হাত নিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ইঙ্গিত করে তিনি বলেন, যারা জামায়াতকে স্বাধীনতাবিরোধী বলে তাদের অনেকের বাবাও রাজাকার ছিলেন।

কোন দলের কোন নেতা স্বাধীনতাবিরোধী, জনগণ জানে। যারা আজ আওয়ামী ফ্যাসিবাদের ভাষায় কথা বলে, তারাও স্বাধীনতাবিরোধীদের এমপি-মন্ত্রী এমনকি রাষ্ট্রপতিও বানিয়েছে।মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কার্যালয়ে আলোচনা সভায় এসব কথা বলেন গোলাম পরওয়ার। তিনি বলেন, জামায়াত তাদের সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি।

বিএনপির উদ্দেশ্য করে গোলাম পরওয়ার বলেন, বিরোধিতা করার আগে জামায়াতে অবদানের কথা স্মরণ করতে হবে। জামায়াতের সমর্থন ছাড়া সরকার গঠন করতে পারেননি। রাজপথে আন্দোলন করতে পারেননি। আওয়ামী লীগবিরোধী আন্দোলনে রাজপথে জামায়াতের কত নেতাকর্মী মার খেয়েছে, রক্ত দিয়েছে, তাদের কতজন মার খেয়েছে?জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াত মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে।

বিএনপি চব্বিশের অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলতে রাজি না হলেও গোলাম পরওয়ার বলেন, একাত্তরে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি। সে কারণেই চব্বিশের গণঅভ্যুত্থানে কোটি কোটি মানুষ বলেছে, এটাই দ্বিতীয় স্বাধীনতা। জামায়াতে ইসলামী আদর্শিক কারণেই দেশ ও স্বাধীনতাকে ভালোবাসে।

জামায়াত নিয়ে ‘খেললে’ শেখ হাসিনা মতো পরিণতি হবে হুঁশিয়ারি দিয়ে গোলাম পরওয়ার বলেন, মতের দ্বিমত থাকতে পারে, কিন্তু দেশ ও জাতির সঙ্গে আমাদের এক হতে হবে।

শেখ মুজিবুর রহমান পাকিস্তান ভেঙে বাংলাদেশ চাননি দাবি করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ৭ মার্চ যদি শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকেন, তাহলে ৭ থেকে ২৩ মার্চ শেখ মুজিব পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসলেন কেন?

ভারতের সমালোচনা করে তিনি বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার মিশনে নেমেছে, গুজব ছড়াচ্ছে। সংস্কার শেষে সরকার নির্বাচন দেবে, তখনই জামায়াত ভোটের জন্য প্রস্তুত।

মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, আব্দুল হালিম প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৮:৪০   ৩১৭ বার পঠিত  | ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● ভারত থেকে নাশকতার নির্দেশ দিয়ে বাংলাদেশ অস্থিতিশীলের চেষ্টা: রিজভী
● গোপালগঞ্জের বাইরে আ.লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী
● সরকারের বক্তব্যে হতাশ জাতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি শফিকুরের
● পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী
● নাগরিকের তথ্য পাচার ঠেকাতে কার্যকর সাইবার আইন চান রিজভী



আর্কাইভ