ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » দোহাজারী জামিজুরী আঃ রহমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ইফতিয়ার উদ্দিন

দোহাজারী জামিজুরী আঃ রহমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ইফতিয়ার উদ্দিন


চন্দনাইশ( চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ ২০২৫


 

দোহাজারী জামিজুরী আঃ রহমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ইফতিয়ার উদ্দিন

চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়’ এর চার সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে দোহাজারী পৌরসভা যুবদল আহবায়ক মো. ইফতিয়ার উদ্দিনকে শিক্ষা বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী সই করা ‘দোহাজারী জামিজুরী আঃ রহমান উচ্চ বিদ্যালয়’ প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তাঁর বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে এই স্মারক ইস্যুর তারিখ হতে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হল।

চিঠিতে আরো উল্লেখ করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা- ২০২৪ এ বর্ণিত প্রবিধান ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুসারে এই এডহক কমিটিকে অবশ্যই নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৫ (২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে তবে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-শিম/শাঃ ১১/১০-১১/২০০৯/১৭১ তারিখঃ ১২/০৪/২০১১ খ্রি. মূলে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী এডহক কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।

কমিটিতে পদাধিকারবলে প্রধান শিক্ষক জাফর আহমদকে সদস্য সচিব, মাধবী লতা দাশকে জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক সদস্য ও মো. দেলোয়ার হোসেনকে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য করা হয়েছে।

এল/আর

বাংলাদেশ সময়: ২১:১৮:৫০   ৪৮৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ