ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » কিছু রাজনৈতিক দল আমাদেরকে কেবল জনগণ বানিয়ে রাখতে চায়: সামান্তা শারমিন

কিছু রাজনৈতিক দল আমাদেরকে কেবল জনগণ বানিয়ে রাখতে চায়: সামান্তা শারমিন


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ ২০২৫


কিছু রাজনৈতিক দল আমাদেরকে কেবল জনগণ বানিয়ে রাখতে চায়: সামান্তা শারমিন

ভোলা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, আমরা দেখেছি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রীক প্রচারণা ছিল কিছু বিরোধী রাজনৈতিক দলের। তারা সব সময় আমাদের জনগণ বানিয়ে রাখতে চায়। জনগণ বানিয়ে রাখলে আমাদের ওপর অত্যাচার করা সহজ। যদি আমরা নাগরিক হয়ে উঠি, তাহলে আমরা অধিকারের কথা বলবো। তবে আমরা ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে সকলে নাগরিক হয়ে উঠেছি। আমাদের অধিকারের কথা আমরা মোড়ে মোড়ে বলবো।
শনিবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে পৌরশহরের চৌরাস্তার মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সামান্তা শারমিন আরও বলেন, ২৪-এর ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে যে ফ্যাসিস্ট সংবিধান ছিল তা বাতিল হয়ে গেছে। এখন নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আমাদেরকে শুধুমাত্র সংসদীয় নির্বাচনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা বলতে চাই, এতো পরিমাণ ছাত্র-জনতা শহীদের মধ্যদিয়ে আমরা বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে ছাড়বো ইনশাআল্লাহ। সেটা পরিবর্তনের জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন।
তিনি বলেন, আওয়ামী লীগ শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী দল। আমরা সকলে প্রত্যক্ষ করেছি, এই আওয়ামী লীগ কিভাবে ১৫ বছর বাংলাদেশের জনগণের ওপর ঘুন্ডা বাহিনী লেলিয়ে দিয়েছিল।
তিনি আরও বলেন, ১৫ বছরের ফ্যাসিস্ট আমলে যা যা দেখেছি তা ভুলে যাওয়ার নয়। আমরা ১৫ বছরে এদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জনগণের বিরুদ্ধে ব্যবহার হতে দেখেছি। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, প্রত্যেকটি বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এও দেখেছি, বাংলাদেশে যত বিরোধী রাজনৈতিক দল আছে, তারাও বাংলাদেশের মানুষের সঙ্গে সেই সততা অবলম্বন করতে পারেনি। তারাও বাংলাদেশের মানুষের পিঠ বিছিয়ে নিজেদের সুবিধা আদায় করে নিয়েছে। সেই পরিক্রমা এখনো আমরা দেখছি। বিগত যত রাজনৈতিক দল আছে, তারা শুধু নিজেদের দলীয় স্বার্থ কায়েমে ব্যস্ত।
লালমোহন উপজেলা জাতীয় নাগরিক পার্টির সংগঠক মহিবুল্লাহ মুন্নার সভাপতিত্বে এ সময় জাতীয় নাগরিক পার্টি ভোলা জেলার সংগঠক আবুল হাসনাত হাসনাইন, লালমোহন উপজেলার সংগঠক আমিনুল ইসলাম বুলবুল, শাহিদুল ইসলাম তন্ময়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:০১:৩১   ৩৬২ বার পঠিত  | ●   ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ