ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ঈদ ফেরত যাত্রীদের নিরাপত্তায় ঘাট পাহারায় বিএনপির প্রতিনিধি দল

হাতিয়ায় ঈদ ফেরত যাত্রীদের নিরাপত্তায় ঘাট পাহারায় বিএনপির প্রতিনিধি দল


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: রবিবার, ৩০ মার্চ ২০২৫


হাতিয়ায় ঈদ ফেরত যাত্রীদের নিরাপত্তায় ঘাট পাহারায় বিএনপির প্রতিনিধি দল

নোয়াখালী: হাতিয়া উপজেলা লঞ্চ ঘাট সমুহে ঈদে ঘরমূখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঘাটে কাজ করছে বিএনপির প্রতিনিধি দল। আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীরা তাতে সহযোগিতা করছেন। শনিবার বিকালে ও রোববার সকালে উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল উপজেলার নলচিরা লঞ্চ ঘাটে গিয়ে এই নির্দেশনা দিয়ে আসেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম, উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস হোসেন ইসমাইল, পৌরসভা যুবদলের আহবায়ক মৌমিন উল্যা রাসেল, উপজেলা স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব তালুকদার সুমন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আকরাম হোসেন,ও ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদসহ বিএনপি ও এর অঙ্গসংঘঠনের অনেক নেতা কর্মীরা।
ঘাটে উপস্থিত দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে কারীমুল হাই নাঈম বলেন, হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন ২০-৩০ হাজার মানুষ নলচিরা লঞ্চ ঘাট হয়ে হাতিয়া প্রবেশ করছে। এতে এই ঘাটে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এখানে কাউকে অযথা হয়রানি বাড়াবাড়ি তদারকি করতে দেওয়া হবে না। যেন কোন যাত্রী এই ঘাটে হয়রানি না হয় তা আমাদের নিশ্চিত করতে হবে।
বিগত সরকারের সময় ঘাট কেন্দ্রীক বিভিন্ন সেন্ডিকেট ছিল। যাত্রীদের বিভিন্ন ভাবে হয়রানি করা হতো। বিগত সরকারের এই ধারা আমরা আর হতে দেব না। ঘাটে আমাদের দলীয় নেতাকর্মীরা যাত্রীদের নিরাপত্তায় আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি কাজ করবে। এটা ঈদে বাড়ী ফেরা যাত্রীদের ক্ষেত্রে এবং একই ভাবে ঈদের পরে নিজ নিজ গন্তব্যে পৌছানোর সময়ও আমরা নিশ্চিত করবো। এছাড়া কোথাও দলের নাম ভাঙ্গিয়ে কাউকে কিছু করতে দেওয়া হবে না।
মূলভ’খন্ডের সাথে দ্বীপ উপজেলা হাতিয়ার যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌপথ। আর নৌপথে সবচেয়ে বেশী মানুষ আসা যাওয়া করে এ নলচিরা ঘাট দিয়ে। দ্বীপের উত্তর পাশে এই ঘাট হয়ে প্রতিদিন ৩০-৪০ হাজার মানুষ আসা যাওয়া করে। বিশেষ করে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা বিলাশ বহুল জাহাজগুলো এই ঘাটে ভীড়ে। আবার ঢাকা থেকে যেসব যাত্রী সড়ক পথে আসে তারা চেয়ারম্যান ঘাট হয়ে নলচিরা দিয়ে হাতিয়ায় আসে। এতে দ্বীপের নৌপথের প্রধান বন্দর বলাযায় নলচিরা ঘাটকে। ইতিমধ্যে ঈদ উপলক্ষে এই ঘাটের কর্মব্যাস্ততা বৃদ্ধি পেয়েছে কয়েক গুন বেশি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:০৫:৫৬   ৪৯১ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ