ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে বাড়ছে বাড়ি ফেরা মানুষের ঢল

হাতিয়ায় ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে বাড়ছে বাড়ি ফেরা মানুষের ঢল


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: রবিবার, ৩০ মার্চ ২০২৫


হাতিয়ায় ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে বাড়ছে বাড়ি ফেরা মানুষের ঢল

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া উপজেলার নলচিরা লঞ্চ ঘাট ও তমরদ্দি লঞ্চ ঘাট হয়ে হাজার হাজার মানুষ আসছে নাড়ির টানে নিজ জন্মভূমি হাতিয়ায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রুটে নৌপথে যাত্রীপারাপার হচ্ছে বিভিন্নভাবে। ছোট ছোট নৌযান, স্পিডবোট ও আধুনিক সুবিধা সম্বলিত জাহাজে যাত্রীরা হাতিয়া আসছেন।
রবিবার সকালে গিয়ে দেখা যায়, নলচিরা ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়। চেয়ারম্যান ঘাট থেকে ও চট্টগ্রাম থেকে আসা জাহাজে যাত্রীরা এসে নামছেন এই ঘাটে। আবার ঢাকা থেকে আসা যাত্রীরা চেয়ারম্যান ঘাট হয়ে ছোট ছোট ট্রলারে, স্পিডবোটে ও ক্রজারে নলচিরা এসে পৌঁছাচ্ছেন। দেশের কয়েকটি অঞ্চল থেকে এই ঘাটে যাত্রীবাহী নৌযান এসে ভিড় করায় মানুষের সমাগম বেড়েছে।
এদিকে একই ঘাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিত্যপ্রয়োজনীয় মালামাল নিয়ে ট্রলারও এই ঘাটে আসছে। যাত্রী ও মালবাহী গাড়ির ভিড়ে ঘাটে হাটার ব্যবস্থা পর্যন্ত নেই।
যাত্রীরা জানান, আবহাওয়া ভালো থাকায় নিরাপদে তারা বাড়ি এসে পৌঁছেছেন। এ ছাড়া চেয়ারম্যানঘাট-নলচিরা রুটে নতুন সংযোজন হওয়া আধুনিক সুবিধা সম্বলিত একটি ক্রুজার নদী পারাপার আরও নিরাপদ করে তুলেছে। নিরাপাদ ও দ্রুততার সঙ্গে তাঁরা গন্তব্যে পৌঁছাতে পারছেন। প্রতিদিন প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার যাত্রী লঞ্চে হাতিয়া আগমন করছে বলে জানান ঘাট সংশ্লিষ্টরা।

বেসরকারী লঞ্চ পরিচালনাকারী মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন পুলিশের পাশাপাশি আমাদের বেসরকারী নিরাপত্তা টিম লঞ্চ ঘাটের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। যাত্রীদের নিরাপত্তায় নৌ পুলিশের টিমকে সার্বক্ষণিক ঘাটে টহল দিতে দেখা গেছে।
এ বিষয়ে নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম আজিজুর রহমান বলেন, হাতিয়ার নলচিরা ঘাটে যাত্রীদের উপস্থিতি সবসময় বেশি থাকে। ঈদ উপলক্ষে এ ঘাট হয়ে যাত্রীদের আসা যাওয়া আরও বেড়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের টিম কাজ করছ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৬:০৫   ৩৭১ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ