ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় স্কুল শিক্ষককে কুপিয়ে জখম

কাঁঠালিয়ায় স্কুল শিক্ষককে কুপিয়ে জখম


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল ২০২৫


কাঁঠালিয়ায় স্কুল শিক্ষককে কুপিয়ে জখম


ঝালকাঠি:
কাঁঠালিয়ায় কাচারী ঘর ভাংচুরে বাঁধা দেওয়ায় স্কুল শিক্ষককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১ এপ্রিল) উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের জমাদ্দার বাড়ীতে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক রবিউল ইসলাম (২৮) উপজেলা দক্ষিন চেঁচরী গ্রামের সাবেক স্কুল শিক্ষক মরহুম রেজাউল করিম জমাদ্দারের ছেলে ও বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত। আহত শিক্ষক মো. রবিউল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করা হয়েছে।

আহত স্কুল শিক্ষককের বড় ভাই দৈনিক নয়া দিগন্তের উপজেলা সংবাদদাতা মো.আমিনুল ইসলাম জানান, একই বাড়ীর মনির হোসেন, সোহাগ ও শামীম জমাদারের সাথে জমি নিয়ে বিরোধ চলছে তাদের। মঙ্গলবার দুপুরে তাদের কাচারী ঘর ভাংচুর করে, মনির ও তার ভাইরা। এসময় ভাংচুরের বাঁধা দেন এবং ভাংচুরের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করেন তারই ছোট ভাই স্কুল শিক্ষক রবিউল। এতে মনির ও তার ভাইরা ক্ষিপ্ত হয়ে দাও দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে শিক্ষক রবিউলকে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা করবেন বলেও জানান তিনি।
কুপিয়ে জখমের অভিযোগ অস্বীকার করে মনির হোসেন তার ভাই সোহাগ ও শামীম জানান, তাদের পাকের ঘরের পাশে রাস্তা দখল করে জোর করে ঘর নির্মাণ করে শিক্ষক রবিউল ও তার ভাই আমিনুল। ওই ঘর সরাতে গেলে এতে বাঁধা দেয় রবিউল এ নিয়ে তাদের মধ্যে তর্কবির্তক হয়। শুনেছি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর জন্য ব্লেড দিয়ে মাথা কেটে হাসপাতালে ভর্তি হয়েছে।

থানার ওসি মংচেনলা জানান, এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৩৬:৩৫   ৫৩০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ