ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছেন: রুমা

ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছেন: রুমা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল ২০২৫


 

ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছেন: রুমা

পাবনা: ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, দীর্ঘ ১৮ বছর মানুষ সকল আনন্দ উৎসব থেকে বঞ্ছিত ছিল। স্বৈরাচারী সরকারের দানবীয় শাসক সেটা করতে দেয়নি। বিএনপির লোকজনকে দিনে বাইরে বের হতে দেয়নি। রাতে ঘুমাতে দেয়নি। জুলাই আগষ্ট আন্দোলনে ফ্যাসিবাদি সেই সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। ফ্যাসিবাদী হাসিনা এখন ভারতে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। বাংলাদেশের মানুষের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টির চেষ্টা করছেন। তাই আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যেন তাদের পাতা ফাঁদে পা না দেই।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে পাবনার চাটমোহর উপজেলার আগশুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরিফা সুলতানা রুমা আরো বলেন, আমরা এখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। নানাভাবে দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। দেশের জন্য মানুষের জন্য খালেদা জিয়া ত্যাগ স্বীকার করেছেন। তিনি বছরের পর বছর ঘরে বন্দি ছিলেন। বিদেশের মাটিতে বসে তারেক রহমান এখনও দেশের গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে দারিদ্রতা থাকবে না, অনিয়ম, দুর্নীতি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত দেশ চাই। দু’ বেলা দু’ মুঠো খেতে চাই। শান্তিতে ঘুমাতে চাই।

রুমা বলেন, বি়ভিন্ন ইস্যুতে একটি পক্ষ বিএনপিকে বারবার হেয় করার জন্য চেষ্টা করছে। অথচ খতিয়ে দেখা গেছে সেসব কাজের পেছনে ফ্যাসিস্ট সরকারের দোসররা জড়িত। এই সরকারকেও হেয় করতে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র চলছে। বিএনপি সরকারের পাশে থেকে সেসব ষড়যন্ত্র মোকাবেলা করছে। সরকারের কাছে আমাদের দাবি, একটু সুষ্ঠ জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে দায়িত্ব দেন। তাহলে এদেশের মানুষ সারাজীবন আপনাদের মনে রাখবে।

হরিপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুলচাঁদ হোসেন শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা কামাল শরীফ, নাসির প্রামাণিক, লতিফ প্রামাণিক, জিলাল সরদার প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি ছিল বিভিন্নরকম খেলাধুলা, নাচ, গান। পরে পুরস্কার বিতরণ করা হয়।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:১৬:৫৩   ২৭৯ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ