ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » গাজায় গণহত্যার প্রতিবাদে কয়রায় ছাত্রদলের মানববন্ধন

গাজায় গণহত্যার প্রতিবাদে কয়রায় ছাত্রদলের মানববন্ধন


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫


 

গাজায় গণহত্যার প্রতিবাদে কয়রায় ছাত্রদলের মানববন্ধন

খুলনা: ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে খুলনার কয়রা উপজেলায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা সদরে ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজের নেতৃত্বে ঘণ্টাব্যাপি এই কর্মসূচি পালিত হয়।

মিছিলটি উপজেলা সদরের কপোতাক্ষ কলেজের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে লেখা ছিল “ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো”।

এ সময় উপজেলা ছাত্রদল নেতা মামুন হোসেন, তৌহিদুজ্জামান, আম্মার হোসেন রাজু, সুমন, মেহেরাব হোসেন, রাসেল, নাজমুল, রায়হান, জুবায়ের, সুরুজ, রেজা ও শিহাব আদনানসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ বলেন, “আমরা ফিলিস্তিনের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের প্রতি আমাদের সমর্থন জানাচ্ছি। ইসরায়েলের এই বর্বর হামলা মানবতা ও ন্যায়বিচারের বিরুদ্ধে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

কর্মসূচির মাধ্যমে ছাত্রদল ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং তাদের প্রতি চলমান সহিংসতার অবসান দাবি করেছে।

এল/আর

বাংলাদেশ সময়: ২০:৪৮:২১   ৩০৮ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ