ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » রাতের আঁধারে সরকারি চাল পাচার

রাতের আঁধারে সরকারি চাল পাচার


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল ২০২৫


রাতের আঁধারে সরকারি চাল পাচার

ভোলা: লালমোহন উপজেলায় রাতের আঁধারে সরকারি চাল পাচার করছেন খাদ্য গুদামের শ্রমিকরা। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা খাদ্য গুদাম এলাকায় গিয়ে অটোরিকশা দিয়ে শ্রমিকদের চাল নেওয়ার দৃশ্য দেখা গিয়েছে। ওইদিন কয়েকটি অটোরিকশায় করে ১৮ জন শ্রমিক অন্তত ৯০০ কেজি চাল নিয়েছেন।
রাতের আঁধারে সরকারি চাল নেওয়ার সময় মো. রিপন নামে এক শ্রমিকের কাছে জানতে চাইলে তিনি জানান, বিভিন্ন ইউনিয়নে নেওয়ার সময় আমাদের শ্রমিকদের জন্য সংশ্লিষ্টরা চাল রেখে যান। পরে ওসিএলএসডি স্যার আমাদেরকে এগুলো ভাগ করে দেন। এরমধ্যে আমাদের ১৮ জন শ্রমিকের ভাগে ৫০ কেজি করে পড়েছে। দিনের বেলায় সবাই কাজে ব্যস্ত থাকায় রাতে নিচ্ছি সেসব চাল।
শ্রমিকদের চাল নেওয়ার ব্যাপারে লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, কোনো শ্রমিককে আমি চাল দেইনি। তবে কোনো ইউনিয়নের চেয়ারম্যান বা সচিবরা চাল নেওয়ার সময় যদি বাহিরে কোথাও রেখে যান তা আমাদের জানা নেই।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জানান, এ ঘটনা সম্পর্কে আমার জানা নেই। জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৪৮:৫০   ৩১৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ