ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » সামজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচারের অভিযোগ

সামজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচারের অভিযোগ


রাকিবুল ইসলাম,ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ)
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল ২০২৫


সামজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচারের অভিযোগ

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে আওয়ামী দোসর কর্তৃক দীর্ঘ ১৩ বছর বেদখলে থাকা জমি পুনরুদ্ধার করেন জমির মালিক উসমান গণি বকুল। কিন্তু বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচারের অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যু ইমান আলীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে মঙ্গলবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন জমির মালিক উসমান গণি বকুল।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওলামা দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাবেক সদস্য সচিব ও মগটুলা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক উসমান গণি বকুল বলেন, আমার ক্রয়কৃত ২০ শতক জমি ইমান আলী গং ও আওয়ামী দোসরদের সহযোগিতায় রাতের আঁধারে বিগত ২৭ ফেব্রুয়ারি ২০১২ সালে দখল করে নেয়। এ নিয়ে মামলা করলে আদালত তিনবার আমার পক্ষে রায় দেন। কিন্তু আদালতের রায় অমান্য করে ইমান আলী গংরা আমার জমি জোরপূর্বক ভাবে দখল করে রাখে। গত ৫ই আগষ্ট স্বৈরাচার পতনের পর কোন বাধা বিঘ্ন না থাকায় আমি আমার জমির দখল বুঝে নেই। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

যা আমার পারিবারিক এবং ব্যক্তিগত বিষয় এ নিয়ে কোন রাজনীতি করার সুযোগ নেই। ইহা আমার ক্রয়কৃত বৈধ সম্পত্তি এবং আমার নামে নামজারি (খারিজ) করা। আমি নিয়মিত খাজনা পরিষদ করে আসছি। কিন্তু বিষয়টি নিয়ে অপপ্রচার অব্যাহত থাকলে এর সাথে জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। এবং আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমার মানহানির বিরুদ্ধে জড়িত সকলকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ৭নং মগটুলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আকন্দ, সহ- সভাপতি শাহজাহান আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহসান হাবিব রিপন, মগটুলা ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি বর্তমান উপজেলা বিএনপির সদস্য বিল্লাল হোসেনসহ প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:১৫:০৫   ৩৫০ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ