ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » সেনাবাহিনীর অভিযানে বিদেশি মদ-বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক

সেনাবাহিনীর অভিযানে বিদেশি মদ-বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক


কামরুল ইসলাম মোস্তফা,চন্দনাইশ(চট্রগ্রাম)
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল ২০২৫


সেনাবাহিনীর অভিযানে বিদেশি মদ-বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন (৬২) কে বিদেশি মদ-বিয়ার সহ আটক করা হয়েছে।

আটককৃত ইসমাইল হোসেন দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব দোহাজারী এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯ টায় গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর চন্দনাইশ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরেক আসমার জয় এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল দোহাজারী পৌরসভার পুরাতন রেল স্টেশন সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ী ইসমাইলের মুদি দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানে চন্দনাইশ থানা পুলিশের একটি দল সহযোগিতা করেছে।

অভিযান পরিচালনাকালে ইসমাইল হোসেনের মুদি দোকান তল্লাশি করে কেরু ১৮০ মিলি ভরা ২ বোতল ও খালি ১০ বোতল, ৩৭৫ মিলি ভরা ১ বোতল, কেরু কর্ক ৩৫ বোতল, যৌন উত্তেজক (আগুন) ১০০ মিলি ১২ বোতল, বিয়ার হান্টার ৩৩০ মিলি ভরা ৩ বোতল ও খালি ৪৮ বোতল, বিয়ার বাবারিয়া ৩৩০ মিলি ভরা ১ বোতল, বিয়ার গিনগিসার বিইভি ৩৩০ মিলি ভরা ৫ বোতল উদ্ধার করা হয়।

অভিযান শেষে মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেনকে উদ্ধারকৃত মাদক সহ চন্দনাইশ থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ক্যাপ্টেন আরেক আসমার জয় জানান, “গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানা পুলিশকে সাথে নিয়ে দোহাজারী রেলস্টেশন সংলগ্ন এলাকায় ইসমাইল হোসেনের মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার দোকান তল্লাশি করে প্রচুর পরিমানে মদ-বিয়ার ও মদের খালি বোতল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক সহ আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এরকম অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।”

থানা সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা করে আসছে। এর আগে গত ২০২৪ সালের ৩১ জানুয়ারি ২৭ বোতল বিদেশি মদ-বিয়ার সহ আটক করা হয়েছিলো তাকে। তার বিরুদ্ধে একাধিক মাদক সংক্রান্ত অভিযোগ রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৪১:৫৪   ৫১১ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ