ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » প্রয়াত সাংবাদিক গোলাম মোস্তফার স্মরণে নবীনগর প্রেসক্লাবে শোকসভা

প্রয়াত সাংবাদিক গোলাম মোস্তফার স্মরণে নবীনগর প্রেসক্লাবে শোকসভা


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫


প্রয়াত সাংবাদিক গোলাম মোস্তফার স্মরণে নবীনগর প্রেসক্লাবে শোকসভা

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর প্রেসক্লাবের প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার বাদ আসর এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয় সদ্যপ্রয়াত সাংবাদিক গোলাম মোস্তফার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন যাবৎ জনপ্রিয় জাতীয় দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার নবীনগর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা সাংবাদিক গোলাম মোস্তফা ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে অনড় এক সাহসী কণ্ঠস্বর। সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানবিক মূল্যবোধে বিশ্বাসী এই সাংবাদিকের প্রয়াণে নবীনগরের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে।

প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য, তথ্য প্রযুক্তি সম্পাদক এস.এ রুবেল, প্রেসক্লাব সদস্য পিয়াল হাসান রিয়াজ, শাহ নূর খাঁন আলমগীর, মোঃ ইব্রাহিম খলিল, মিঠু সূত্রধর পলাশ, দেবব্রত দাস, মোঃ সফর আলী, জামাল হোসেন পান্না, কাউসার আলম, মমিনুল হক রুবেল, খন্দকার আলমগীর, মাজেদুল ইসলাম, হেলাল উদ্দিন, সাফিউল আলম, মাহাবুবুর রহমান, মোঃ খাইরুল এনাম, নাছির উদ্দিন, হুসাইন ইসলাম ও মোঃ আল আমীন।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম মোস্তফার পুত্র আব্দুল্লাহ আল সিয়াম (পুলক)। বাবার প্রতি ভালোবাসা আর অপূরণীয় শূন্যতার কথা বলতে গিয়ে উপস্থিত অনেকের চোখেই অশ্রু আসে।

বক্তারা বলেন, গোলাম মোস্তফা ছিলেন একজন নির্ভীক, নিষ্ঠাবান এবং মানবিক সাংবাদিক। তার কর্মগাথা, সততা ও সমাজবোধ ভবিষ্যত সাংবাদিকদের জন্য আদর্শ হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতে তাঁর আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৩:৪৮   ৩৫৩ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ