ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » নারী ফুটবল দলের জেনারেল ম্যানাজার গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নারী ফুটবল দলের জেনারেল ম্যানাজার গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল ২০২৫


নারী ফুটবল দলের জেনারেল ম্যানাজার গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ময়মনসিংহ: তারাকান্দায় মামলার এজাহারে নাম নেই, শ্যোন অ্যারেস্ট দেখিয়ে বাংলাদেশ নারী ফুটবললীগের রংপুর যুব স্পোটিং ক্লাবের জেনারেল ম্যানাজার গেফতার। ছেলের নিঃশর্ত মুক্তি চেয়ে প্রতিবাদে মায়ের সংবাদ সম্মেলন।
আমার ছেলে খায়রুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার বৃদ্ধ মা জাহানারা বেগম।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে তারাকান্দা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহানারা বেগম জানান, আমার ছেলে খায়রুজ্জামান খান তারাকান্দা এইচ এ ডিজিটাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ নারী ফুটবললীগের রংপুর যুব স্পোটিং ক্লাবের জেনারেল ম্যানাজার। সে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। গত ৫ই আগস্টের পরে তারাকান্দা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে, মামলা নাম্বার ১২।

ওই মামলায় (১০ এপ্রিল) সন্ধ্যায় তার নিজ প্রতিষ্ঠান স্কুল এন্ড কলেজ থেকে এনে গ্রেফতার করা হয়। তৎকালীন আওয়ামীলীগের সময়ে প্রতিষ্ঠানের স্বার্থে সামাজিক ও বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগদান করেছে এবং সেখানে ক্ষমতাসীন দলের লোকজন ছিল। ঐ সকল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে তাকে আওয়ামীলীগ উপাধি দেওয়া চেষ্টা করা হচ্ছে, যা ভিত্তিহীন ও মিথ্যা আমার ছেলে আওয়ামীলীগের কোন পদ পদবী ধারী নেতা ছিল না।

মামলায় এজাহারে ছেলের নাম না থাকা সত্বেও ওই মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নিঃশর্ত মুক্তির জন্য বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাসহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৩:১০   ৩৪৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ