ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

বাউফলে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল ২০২৫


বাউফলে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী: বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের অভ্যন্তরে খানাখন্দে ভরা ৯টি সড়ক সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোবাবর সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ল্যাঙড়া মুন্সির পোল এলাকায় স্থানীয় জনসাধারণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক জুলফিকার মৃধা, সাংগঠনিক সম্পাদক মজিবর আকন, আটো চালক মো. রহিম হোসেন।
বক্তারা বলেন, দাশপাড়া ইউনিয়নে বিগত দিনে কোনো উন্নয়ন হয়নি। ইউনিয়নের অভ্যন্তরে ৯টি সড়কের অবস্থা খুবই বেহাল। এসব সড়কের কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। যেকারণে এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নিরূপায় হয়ে এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় দুর্ঘটনা ঘটছে। ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। বিশেষ করে রোগীরা বেশি ভোগান্তির শিকার হচ্ছে। বর্ষা মৌসুমের আগেই এসব সড়ক সংস্কার করা না হলে বর্ষায় মানুষের দুর্ভোগের শেষ থাকবে না।
মানববন্ধনে বক্তারা আগামী ১৫দিনের মধ্যে সড়কগুলো সংস্কারের আল্টিমেটাম দিয়েছেন। ১৫দিনের মধ্যে সড়ক মেরামত না করা হলে উপজেলা পরিষদ ঘেরাও সহ বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন বলেও হুশিয়ারী দিয়েছেন।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডির প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, বেশকিছু সড়ক মেরামতের জন্য তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হলেই কাজ শুরু হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৯:৫২   ৩১৯ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ