ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » রাজার সাজে-বাঙালি ঐতিহ্যে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের বর্ষবরণ

রাজার সাজে-বাঙালি ঐতিহ্যে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের বর্ষবরণ


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল ২০২৫


 

রাজার সাজে-বাঙালি ঐতিহ্যে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের বর্ষবরণ

ময়মনসিংহ: নতুন স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে প্রতিবছর আমাদের মধ্যে আসে পহেলা বৈশাখ। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য-সংস্কৃতিকে ও প্রাচীন রাজাদের শাসনামল ধারণ করে ব্যতিক্রমী আয়োজনে বর্ষবরণ করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব।

আজ(১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করে প্রেসক্লাবের সদস্যরা। শোভাযাত্রায় রাজার সাজে ছিলেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু ও মুঘল শাসনামলের সেনানায়ক লর্ড ক্লাইভের সাজে ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রুহুল আমীন রিপন। এছাড়া গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্য লাঙল-জোয়াল,মাছ ধরার পলো,কৃষকের গোয়ালঘরের মশা তাড়ানোর ব্যানি (খড়ের আঁটি), গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হুক্কাসহ নানা অনুষঙ্গ ছিল শোভাযাত্রায়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, নীলকণ্ঠ আইচ মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইফতেখার সুমন, সাবেক সদস্য সচিব সেলিম মন্ডল, সদস্য মোহাম্মদ আলী, হুমায়ূন কবীর, রেজাউল করিম রাজু, এহছানুল হক, আরিফুল হক, রাকিবুল ইসলাম শুভ, মহিউদ্দিন রানা প্রমুখ।

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন,’ পৃথিবীতে খুব কম জাতিরই নিজস্ব নববর্ষ আছে- বাঙালিরা সেই ঐতিহ্যবাহী গর্বিত জাতি যাদের নিজস্ব নববর্ষ, নিজস্ব ভাষা, নিজস্ব শক্তিশালী বর্ণমালা আছে। পহেলা বৈশাখে নতুন বছর, নতুন দিন আসে। এদিনে আমরা নতুন জীবনের জয়গান গেয়ে উজ্জীবিত হই। বাঙালি ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে মেলে ধরতেই আমাদের এই আয়োজন। এসময় সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েন সভাপতি ও সম্পাদক।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৬:০৫:৩১   ২২২ বার পঠিত  | ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ