ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল ২০২৫


 

কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

গাজীপুর: বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের আয়োজনে বৈশাখী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই স্লোগানকে সামনে রেখে পৌরসভার বিপরীত পাশের্^ বালীগাঁও কলেজ প্রাঙ্গণে শিক্ষা প্রতিষ্ঠানটি বৈশাখী মেলার আয়োজন করেন।

সোমবার বেলা ১২টায় বৈশাখী মেলাটি উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত। এরপর শিক্ষা অফিসার উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও কলেজের সংশ্লিষ্টদের নিয়ে মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। পরে বৈশাখী গান, কবিতা আবৃত্তি ও নাচ নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে আমির মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী রেজাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইসমাঈল ভূইয়া, উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, কলেজের অধ্যক্ষ সুনীল কুমার বনিক, কলেজ পরিচালক অপু বনিক, বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার মিত্রসহ অভিভাবকবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এর আগে সকালে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে কলেজ প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এল/আর

বাংলাদেশ সময়: ১৭:১১:৪৪   ২৭০ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ