ঢাকা    রবিবার, ২১ জুন ২০২৬
শিরোনাম
পিরোজপুরে মাদকের বিস্তার রোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে: মাসুদ সাঈদী জামায়েত ইসলামের দিনব্যাপী কর্মীদের শিক্ষাশিবির দীর্ঘ ৮ বছর উধাও থেকে বর্তমানে সরকারি সুপারিশ নামায় নাম লিখাতে মরিয়া শিক্ষক লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ প্রত্যেক নাগরিক বছরে একটি গাছ রোপণ করবেন:খন্দকার আবু আশফাক পটুয়াখালীতে উত্তাল সাগরে মাছের আকাল, ঘাটে ফিরছে হাজারো মাছধরা ট্রলার সরকার কৃষকদের ব্যাপক প্রণোদনা সহায়তা দিয়ে যাচ্ছে:নজরুল ইসলাম আজাদ এমপি হাতিয়ার ঢালচরে সন্ত্রাসী বাহিনী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বাংলা নববর্ষ উদযাপন

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বাংলা নববর্ষ উদযাপন


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল ২০২৫


 

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বাংলা নববর্ষ উদযাপন


গাজীপুর:
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নব আনন্দ ও নতুন আশার বার্তা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন করেছেন। বর্ষবরণের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসন বর্ণিল কর্মসূচি পালন করেন। পহেলা বৈশাখের দিনব্যাপি ছিল নানা আয়োজন।

উপজেলা শিল্পকলা একাডেমিতে বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর হতে নানা শ্রেণি পেশার মানুষদের নিয়ে এক বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের গিয়ে শেষ হয়।

উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ এর শুভ সূচনা করা হয়। শহীদ মিনারে বৈশাখী সঙ্গীত ‘ এসো হে বৈশাখ’ পরিবেশন, বৈশাখী মেলার উদ্বোধন ও সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টামন্ডলির সদস্য মোহাম্মদ সোলায়মান আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহমুদুল হাসান, আরএফএল ইন্ডাষ্ট্রিয়াল পার্কের জিএম অবসরপ্রাপ্ত মেজর মনিরুজ্জামান, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী রেজাউল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম
আজাদসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈকি সংগঠনের নেতৃবৃন্দ।

এল/আর

বাংলাদেশ সময়: ১৭:০৬:৪১   ২৪৩ বার পঠিত  |            

----





ঢাকা থেকে আরও...


প্রত্যেক নাগরিক বছরে একটি গাছ রোপণ করবেন:খন্দকার আবু আশফাক
সরকার কৃষকদের ব্যাপক প্রণোদনা সহায়তা দিয়ে যাচ্ছে:নজরুল ইসলাম আজাদ এমপি
ভূঞাপুরে নিরলস ৩ দপ্তরে দ্বায়িত্ব পালন করছেন নির্বাহী অফিসার
আড়াই লাখ টাকার অভাবে থমকে আছে শিশু মিনহাজের চিকিৎসা
ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ তিন পুলিশ সদস্যকে গণপিটুনি



আর্কাইভ