ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ‘চিকিৎসায় অবহেলা’ পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

‘চিকিৎসায় অবহেলা’ পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫


 

‘চিকিৎসায় অবহেলা’ পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন


পটুয়াখালী:
‘চিকিৎসায় অবহেলায়’ পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান আসিফ।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী এইচ এম আশিকের মৃত্যুর ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

সোমবার (১৪ এপ্রিল) রাতে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সই করা এক অফিস আদেশে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। এতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটিতে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান মিয়াকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে আছেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বাশার খান, মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. নিজাম উদ্দিন এবং ছাত্র প্রতিনিধি হিসেবে মো. মইন উদ্দিন, নুরে আল ফাহাদ ও মীম সাদাত শাহরিয়ার।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের চিহ্নিত করতেই এ কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, সোমবার দুপুরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আসিফ বন্ধুদের সঙ্গে দুমকি জনতা কলেজ পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান। এরপর তার বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শিক্ষার্থীদের অভিযোগ, হাসপাতালে নিয়ে আসলেও জরুরি বিভাগ ও আইসিইউতে কোনো চিকিৎসক ছিলেন না। হাসপাতালে নেওয়ার ৪০ মিনিট পরে চিকিৎসা শুরু হলে সন্ধ্যার দিকে আসিফকে মৃত ঘোষণা করা হয়।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৬:২১:৩২   ২৬৬ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ