ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » তিন দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ তিন মাদ্রাসা ছাত্র

তিন দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ তিন মাদ্রাসা ছাত্র


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫


 

তিন দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ তিন মাদ্রাসা ছাত্র

পিরোজপুর: কাউখালীতে ৩ মাদ্রাসা ছাত্র ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। ৩ দিনেও তাদেরকে উদ্ধার করা যায়নি। অভিভাবকরা মাইকিং করে বিষয়টি অবহিত করার পরেও এখন খোঁজ মেলেনি বলে অভিযোগ করেন নিখোঁজ সাফায়েতের পিতা আলমগীর হোসেন। জানা গেছে, উপজেলার সয়না রঘুনাথপুর ইউয়িনের রঘুনাথপুর মাজেদিয়া হাফিজিয়া মাদ্রাসায় ৩ ছাত্র গত রবিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর কিছুসময় শ্রেণিকক্ষে পাঠদানে অংশগ্রহণ করার পরে ঐ ৩ ছাত্র ওজু করার কথা বলে বাহিরে বের হয়ে যায়। পরে আর তারা ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করে জানতে পারে সন্ধ্যার পরে সয়না খেয়া পার হয়ে হুলারহাট গেছে।

নিখোঁজ ছাত্ররা হলো, উপজেলার চিরাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে সাফায়েত (১৩), একই উপজেলার আইরন গ্রামের আব্দুল মন্নানের ছেলে সফিকুল (১২) এবং বরিশাল সদরের মুরাদ হোসেনের ছেলে মাশফি (১৪)। এরা ১ বছর পর্যন্ত এই মাদ্রাসায় অধ্যয়ন করে। এব্যাপারে নিখোঁজ ছাত্র অভিভাবক আলমগীর হোসেন জানান, মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পারেন তার ছেলে মাদ্রাসা থেকে গত রবিবার নিখোঁজ হওয়ার পর আর মাদ্রাসায় ফেরেনি।

তিনি আরো জানান, স্থানীয়ভাবে ও আত্মীয় স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেও না পেয়ে মাইকের মাধ্যমে নিখোঁজ হওয়ার প্রচার করা হয়। উক্ত মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাফেজ মোঃ রবিউল ইসলাম জানান, গত রবিবার (১৩ এপ্রিল) মাগরিবের নামাজের পর ৩ ছাত্র কিছু সময় ক্লাস করে ওজু করার জন্য বের হয়ে আর ফেরত আসেনি। পরবর্তীতে তারা ফেরত না আসলে অভিভাবকদের বিষয়টি অবহিত করা হয়। থানায় সাধারণ ডাইরী করার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান হোসেন জানান, তিনি নিখোঁজের বিষয়ে কিছুই জানেন না, আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি। সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ জানান, এ ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই। আপনাদের মাধ্যমে জানতে পেরে আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেছি এবং মাদ্রাসায় খোঁজখবর নিচ্ছি।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৬:২৯:৪১   ১৮১ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ