ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে জামালপুর কলেজের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কালীগঞ্জে জামালপুর কলেজের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫


কালীগঞ্জে জামালপুর কলেজের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গাজীপুর: কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জামালপুর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ মাঠ প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন।
কলেজের অধ্যাপক মো. মোশারফ হোসেন ও অধ্যাপক লিমা খানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হাজী মো. জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.খালেকুজ্জামান বাবলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর রাজ মোহন বিদ্যাপীঠের সভাপতি মো.মনিরুজ্জামান খান লাভলু, জামালপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ দেওয়ান, প্রিজম ওয়েষ্ট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. খোন্দকার আনিসুর রহমান, বেস্ট ওয়ান ট্রেড ইন্টারন্যাশনালের সিইও মো.সাখাওয়াত হোসেন খান, বাহাদুরসাদী ইউপির সাবেক চেয়ারম্যান এসএম জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইয়াছিন মোল্লা প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৫:৩৭   ৩০৬ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ