ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় ২৫ মামলার আসামি ডাকাত মাসুদ খানসহ গ্রেপ্তার ৪

সালথায় ২৫ মামলার আসামি ডাকাত মাসুদ খানসহ গ্রেপ্তার ৪


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫


সালথায় ২৫ মামলার আসামি ডাকাত মাসুদ খানসহ গ্রেপ্তার ৪


ফরিদপুর:
সালথায় বিভিন্ন অপরাধের অন্তত ২৫ মামলার আসামি ডাকাত মাসুদ খান ও তার ৪ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত ভোররাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা সবাই ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলেন, সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের মৃত ছাদেক খানের ছেলে ডাকাত মাসুদ খান (৩০), মধুখালী উপজেলার মোছোর দিয়া গ্রামের হারুন বিশ্বাসের ছেলে মনির হোসেন (২৬), সালথার ভাওয়াল গ্রামের লিমন সরদার (১৯), রামকান্তপুর গ্রামের মো. সাগর মোল্লা (২০) ও চরকামদিয়া গ্রামের মহসীন মাতুব্বর (২৮)।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে কামদিয়া গ্রামে অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান মাসুদ খানকে চার সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় মাসুদের বাড়িতে অভিযান চালিয়ে রামদা, চাপাতি, ছুরি, হাতুরিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ডাকাত মাসুদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি-ছিনতাই, ডাকাতি ও মাদকসহ নানা অপরাধের ২৫ টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫১:০২   ২৭৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ