ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে যুবদল ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে আনন্দ মিছিল

সুজানগরে যুবদল ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে আনন্দ মিছিল


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫


সুজানগরে যুবদল ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে আনন্দ মিছিল

পাবনা: সুজানগর উপজেলা ও পৌর যুবদল এবং সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যুবদলের নেতাকর্মীদের নামে জামায়াতের দায়ের করা মামলায় জামিনে মুক্ত হওয়ায় বৃহস্পতিবার বিকেলে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুজানগর পৌর শাখার সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও জাতীয়তাবাদী ছাত্রদল সুজানগর পৌর শাখার সাবেক আহবায়ক জাহিদ বিশ্বাসের নেতৃত্বে বের হওয়া মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দাবী করে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ, জিয়া মল্লিক, আলী শেখ, জাতীয়তাবাদী যুবদল সুজানগর পৌর শাখার সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও জাতীয়তাবাদী ছাত্রদল সুজানগর পৌর শাখার সাবেক আহবায়ক জাহিদ বিশ্বাস, জামিনে মুক্তি পাওয়া পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত বাঁশি, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক বাবু খান, যুবদল নেতা আরিফ শেখ,ইকবাল হোসেন মোল্লা, ছাত্রদল নেতা মেহেদী হাসান সৌরভ, রুবেল, রাশেদ, মাসুম মল্লিক ও তৌহিদ প্রমূখ ।

প্রসঙ্গত, গত ৩ মার্চ উপজেলা জামায়াতের নায়েবে আমীরসহ জামায়াতের ৪ নেতাকে মারধর করার অভিযোগে গত ৭ মার্চ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মীকে অভিযুক্ত করে জামায়াত নেতা ওয়ালিউল্লাহ বিশ্বাস বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় যুবদল কৃষক দলের ওই সকল নেতাকর্মী জামিনে মুক্ত হন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৬:৫০   ৫৭০ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ