ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা

কালীগঞ্জে রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫


কালীগঞ্জে রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা

গাজীপুর: কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ঐতিহ্যবাহী রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ই এপ্রিল) বিকালে বিদ্যালয় মাঠে পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষানুরাগী ও মো জাহাঙ্গীর আলম পলাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওসার আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান বাবলু, উপজেলা কৃষি অফিসার ও নাগরী ইউনিয়ন পরিষদের প্রশাসক ফারজানা তাসলিম, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. রহিম সরকার।
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও দর্শকরা শিক্ষার্থীদের মনোমুগ্ধকর দলীয় নৃত্য এবং ডিসপ্লে উপভোগ করেন। পরিশেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোা.বেলায়েত হোসেন তালুকদার, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ছালাম মিয়াসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০২:৫১   ৩৭৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ