ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

হাতিয়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫


হাতিয়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নোয়াখালী: হাতিয়া উপজেলায় কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্দ্যগে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্ভোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিস জানায়, ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-১/২০২৫-২৬ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ বীজ ও রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) বিতরণ করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে প্রতি কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ, কৃষি সম্প্রসারণ অফিসার সুবাস চন্দ্র পাল, সাংবাদিক জিএম ইব্রাহিম, ইফতেখার হোসেন তুহিন প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ বলেন, হাতিয়া উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে প্রত্যন্ত ৫টি ইউনিয়নে তালিকাভূক্ত কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। অন্য ইউনিয়নের গুলো উপজেলা কৃষি অফিস থেকে পর্যাক্রমে বিতরণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৬:২৪   ২৪৫ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ