ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে শিশু জুঁই হত্যা অপরাধীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

চাটমোহরে শিশু জুঁই হত্যা অপরাধীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫


অপরাধীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

পাবনা: চাটমহরে ছয় বছরের শিশু শিক্ষার্থী জুঁই হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।আজ বৃহস্পতিবার সকালে চাটমোহর উপজেলার কাটাখালী বাজারে প্যাসিফিক একাডেমীর আয়োজনে এই বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসীও অংশ নেন।

বক্তারা বলেন, ঘটনার দু’দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো ঘটনার ক্লু উদঘাটন বা জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। হত্যাকারীকে গ্রেফতার করা না পর্যন্ত কেউই স্বস্তি পাচ্ছেন না। সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে। ফুলের মত শিশু জুঁই হত্যাকারীরা যেন কোনভাবেই পার না পায়। হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান বক্তারা।

এ সময় বক্তব্য দেন, চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, কাটাখালি আইনুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাসির উদ্দীন, কাটাখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, স্থানীয় সমাজসেবক মিরাজুল ইসলাম জুয়েল, কুদরত আলী, প্যাসিফিক একাডেমির পরিচালক হুমায়ূন কবির ও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি আহসান হাবিব আরিফ প্রমুখ।

উল্লেখ্য গত ১৪ এপ্রিল বিকেলে দাদির কাছে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় শিশু জুঁই। তারপর থেকে তার কোন খোঁজ পায়নি পরিবার। পরদিন ১৫ এপ্রিল বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যা করার তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৪:২৬   ২০০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ