ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে কেন্দ্র সচিবসহ ৩ সুপার বহিস্কার

চাটমোহরে কেন্দ্র সচিবসহ ৩ সুপার বহিস্কার


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫


চাটমোহরে কেন্দ্র সচিবসহ ৩ সুপার বহিস্কার

পাবনা: চাটমোহরে চলমান এসএসসি (দাখিল) পরীক্ষা কেন্দ্রে অনিয়ম করার অভিযোগে কেন্দ্র সচিবসহ তিন প্রতিষ্ঠানের সুপারকে অর্থদন্ড ও বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর শহরের সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী।পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত তিনজনের প্রত্যেককে ৩৩ হাজার টাকা করে মোট ৯৯ হাজার টাকা জরিমানা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসার কেন্দ্র সচিব ও রামচন্দ্রপুর আলিম মাদ্রার সুপার মাওলানা আব্দুর রাজ্জাক, কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত বরদানগর আব্বাছিয়া দাখিল মাদ্রসার সুপার মাওলানা সাইদুল ইসলাম ও সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোসলেম উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চলমান এসএসসি (দাখিল) পরীক্ষায় সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার ওএমআর শিট এক রকম ও প্রশ্নপত্র অন্যরকম দেওয়ার বিষয়টি গোপন সূত্রে জানতে পারেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। এ সময় তিনি এস্যিলান্ড মেহেদী হাসান শাকিলকে নিয়ে ওই কেন্দ্রে অভিযান পরিচালনা করেন। বিষয়টির সত্যতা পেলে এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্র সচিবসহ ওই তিনজনকে উপরোক্ত দন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, ওএমআর শিট বিতরণে অনিয়ম করা হয়েছে। যে নিয়মে বিতরণ করার কথা ছিল সেটা ওই তিন জন মানেননি। এতে পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। তবে, আইন অমান্য এবং অনিয়ম করার অভিযোগে তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৩:৫৬   ২৪৪ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ