ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রর সচিবসহ ৪ জনকে অব্যাহতি

ঈশ্বরগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রর সচিবসহ ৪ জনকে অব্যাহতি


রাকিবুল ইসলাম,ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫


ঈশ্বরগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রর সচিবসহ ৪ জনকে অব্যাহতি

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ ডি.এস কামিল মাদ্রাসার এসএসসি (দাখিল) পরীক্ষার কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১২ টার দিকে ঈশ্বরগঞ্জ ডি.এস কামিল মাদ্রাসায় এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে আকস্মিক কেন্দ্র পরিদর্শনে গিয়ে ইউএনও তাদেরকে পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,পরীক্ষা কেন্দ্রে ব্যাপক অনিয়ম, কেন্দ্রে ১৪৪ ধারা বাস্তবায়ন না হওয়া, বিশৃঙ্খল পরিবেশ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীগণ যথাযথ দায়িত্ব পালন না করায় এ পদক্ষেপ গ্রহণ করেছেন ইউএনও।

অব্যাহতি প্রাপ্তরা হলেন- ঈশ্বরগঞ্জ ডি.এস কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো.শহিদুল্লাহ, মাদ্রাসার অফিস সহায়ক ফয়জুর রহমান, মো.সানাউল হক ও নৈশপ্রহরী বাচ্চু মিয়া। অব্যাহতি প্রাপ্ত কেন্দ্র সচিব মো. শহিদুল্লাহ’র পরিবর্তে নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আহমেদকে। এছাড়া অব্যাহতি প্রাপ্ত অপর তিন জনের পরিবর্তে দায়িত্ব প্রাপ্তরা হলেন-উপজেলার মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী- কাম হিসাব সহকারী মিজানুর রহমান,আব্দুল খালেক মোকসুদা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আশেকে মোস্তফা, মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী আব্দুল মোতালেব।

এ ব্যাপারে জানতে অব্যাহতি প্রাপ্ত কেন্দ্র সচিব মো. শহিদুল্লাহর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল কেটে দেন।

এবিষয়ে ইউএনও মো.এরশাদুল আহমেদ বলেন,’ কেন্দ্র পরিদর্শনের সময় দায়িত্বে অবহেলা এবং পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় কেন্দ্র সচিবসহ চার জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসময় তাদের স্থলাভিষিক্ত হিসেবে নতুন কেন্দ্র সচিবসহ ৪ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে। এসএসসি পরীক্ষায় কোন ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন,’চলমান এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে আমি মাঠে কাজ করে যাব ইনশাআল্লাহ।

এন/আর

বাংলাদেশ সময়: ২১:৪০:২৯   ৩২৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ