ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ১৫ মামলার আসামী মাদক সম্রাট মারজান গ্রেফতার

হাতিয়ায় ১৫ মামলার আসামী মাদক সম্রাট মারজান গ্রেফতার


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল ২০২৫


 

হাতিয়ায় ১৫ মামলার আসামী মাদক সম্রাট মারজান গ্রেফতার

নোয়াখালী: হাতিয়া উপজেলায় ১৫ মামলার আসামী মাদক সম্রাট মারজানকে গ্রেফতার করেছে হাতিয়া থানা পুলিশ। এসময় তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। শুক্রবার রাত ১২টার দিকে হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড চরকৈলাশ এলাকার হোটেল সৈকতের সামনে থেকে তাকে গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মো: মারজান (৫০) উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব লক্ষিদিয়া গ্রামের মৃত হেজু মাঝির ছেলে। তার বিরুদ্ধে হাতিয়া থানায় ১৫টি মাদকের মামলা রয়েছে এবং সে একাধিকবার ইয়াবা গাঁজা সহ আটক হয়ে জেলও খেটেছেন ।

হাতিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিনহাজুল আবেদিন হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড চরকৈলাশ এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। এসময় মারজান বিক্রির উদ্দেশ্যে গাঁজা নিয়ে যাওয়ার পথে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তাঁর সাথে থাকা দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক সম্রাট খেত মারজান দীর্ঘ দিন ধরে মদ, গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত।

হাতিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, মারজান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হাতিয়া থানায় ১৫টি মাদকের মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমাদের গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক-অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৬:৫৪:৪৪   ৪০১ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ