ঢাকা    বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী ১১ দলের গণসমাবেশ সরকারের মতো জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না: জামায়াত আমির ১৬ বছরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে ‘ক্রসফায়ারের’ নামে হত্যা: আইনমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে সুজানগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সুজানগর মহিলা কলেজের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা পীরগঞ্জে খাল খননের অব্যায়িত সাড়ে ১২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত পীরগঞ্জে টাঙ্গন নদীর ভাঙ্গন রক্ষা কাজ উদ্বোধন পটুয়াখালীতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » মাঠে মাঠে সোনালী ধানের হাসিতে হাসছে ফুলপুর

মাঠে মাঠে সোনালী ধানের হাসিতে হাসছে ফুলপুর


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল ২০২৫


 

মাঠে মাঠে সোনালী ধানের হাসিতে হাসছে ফুলপুর

 

ময়মনসিংহ: ফুলপুর উপজেলায় মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম এক কথায় পুরো উপজেলা জুড়ে হিমেল হওয়ায় দোল খাচ্ছে হাজারো কৃষকের স্বপ্ন।

সবুজ ধানের বুক চিরে বেরিয়েছে ছড়া।ছড়াগুলো হয়েছে বড়,আর বড় হয়েছে কৃষকের স্বপ্ন।ক’দিন পরেই ধানের সবুজ গাছ এবং কাঁচা শিষ হলুদ বর্ণ ধারণ করবে।এরপর সোনালী ধানের শিষে ঝলমল করবে মাঠের পর মাঠ।

কাটার ধুম পড়তে সপ্তাহ খানেক বাকি থাকলেও এখনি দেখে মনে হয় যেন সোনার পারদ পড়ে আছে ধানক্ষেতে মাঠে মাঠে মৃদু মৃদু বাতাসে দোল খাচ্ছে কাঁচা পাকা ধানের শীষ।ঝাঁঝালো রোদের মাঝে মাঠে মাঠে সবুজ আর সোনালি ধানের হাসি যেন কৃষকদের মনে আনন্দ বয়ে আনছে।

শনিবার (১৯ নভেম্বর) সরেজমিনে উপজেলার বওলা ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়,সোনালী ধানের শীষে দুপুরে সূর্যের সোনালি রোদ যেন খেলায় মেতেছে।

তবে কৃষকের সাথে কথা বললে নানা কষ্ট-দুর্দশা কাটিয়ে সফলতার গল্প তুলে ধরে।বালিয়া উত্তরকান্দা গ্রামের কৃষক আবুল কাশেম জানান গত বছরের চেয়ে এ বছর আমন ধানে কাঙ্খিত স্বপ্নের এ ক্ষেতে আশাতীত ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে।যদিও বিভিন্ন প্রকার দুর্যোগ পোকা মাকড়ের উপদ্রপে একাধিকবার দিতে হয়েছে কীটনাশক,বেড়ে গেছে উৎপাদনের খরচ।

কৃষি অফিসের তথ্যমতে এবার উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভায় ২২ হাজার ১৭৯ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে।

ধান নির্ভরশীল এলাকা হিসেবে ফুলপুরের প্রধান আবাদই বোরো ধান।বিশেষ করে উপজেলার সদর ফুলপুর ছনধরা,ভাইটকান্দি বালিয়া বওলা রূপসি ইউনিয়ন বোরো ধানের জন্য খ্যাত।

উপজেলা কৃষি অফিস সম্প্রসারণ কর্মকর্তা কামরুল ইসলাম কামু জানান জানায় বোরো চাষে কৃষকরা যাতে প্রতারিত না হন এ জন্য শুরু থেকেই আমরা মাঠ পর্যায় তদারকি করেছি।বিশেষ করে বীজ,সার ও সেচ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

বিশেষ করে বোরো ধান রোপনের শুরু থেকেই আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায় কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করেছেন।

এছাড়া কৃষি অফিস থেকে কৃষকদেরকে বিনামূল্যে উন্নত মানের বীজ ও সার,কীটনাশক সহায়তা ও সুবিধা এবং কৃষি অফিসার নিজে মাঠকর্মীদের সাথে মাঠে গিয়ে প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছেন কৃষকদের।

এল/আর

 

বাংলাদেশ সময়: ১৭:০৫:৪৮   ৩৩৭ বার পঠিত  |            







ময়মনসিংহ থেকে আরও...


খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
ফুলপুর মিনি পার্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য বিদায়ী ইউএনওর
ফুলপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৩ হাজার টাকা জরিমানা
এমপি মুহাম্মদুল্লাহকে প্রাণনাশের হুমকি, থানায় খেলাফত মজলিসের অভিযোগ
ফুলপুরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা



আর্কাইভ