ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান বিএনপি নেতা মোতাহার হোসেন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান বিএনপি নেতা মোতাহার হোসেন


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬


ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান বিএনপি নেতা মোতাহার হোসেন

ময়মনসিংহ: উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার।বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর ধারা ৮(১) অনুযায়ী মোতাহার হোসেন তালুকদারকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি,আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী,যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২ পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ গোলাম রব্বানী স্বাক্ষরিত এ নিয়োগাদেশ জনস্বার্থে জারি করা হয়েছে।

উল্লেখ্য,চলতি বছরের ২০ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ,২০২৬’ জারি করেন।এর ধারাবাহিকতায় উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিচালনার জন্য চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো।

নিয়োগাদেশ পাওয়ার পর নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।একইসঙ্গে তিনি ময়মনসিংহ নগরীর সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১১:০৫   ১৪০ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই
৮ বছরের সাজিদ ৪ মাসে হাফেজ
নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩
ফুলপুরে ৮০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু



আর্কাইভ