ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » জাতীয় » দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ করবে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ করবে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা


অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল ২০২৫


দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ করবে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নিশ্চিত করতে চাই, এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সেরা এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় মাইলফলক।

বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসনের (এএনএফআরইএল) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। খবর বাসসের

এএনএফআরইএল প্রতিনিধিদলে ছিলেন- নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, প্রচারাভিযান ও অ্যাডভোকেসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা থারিন্ডু অ্যাবেইরাথনা, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।

এএনএফআরইএল একটি আঞ্চলিক সিভিল সোসাইটি নেটওয়ার্ক, যা এশিয়ায় নির্বাচনি গণতন্ত্রের অগ্রগতির লক্ষ্যে কাজ করছে। গত দুই দশক ধরে সংস্থাটি নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

বৈঠকে এএনএফআরইএল বাংলাদেশে তাদের চলমান কার্যক্রম তুলে ধরে। তারা বিশেষভাবে স্বাধীন ও নাগরিক নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থার পুনর্গঠনে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এছাড়া নির্বাচনি স্বচ্ছতা এবং সুশীল সমাজের অংশগ্রহণ জোরদারে অংশীজন চিহ্নিতকরণ ও প্রয়োজনীয়তা মূল্যায়নে তাদের উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বাংলাদেশে অংশীজনদের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি জানায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৭:৫৩   ২৬২ বার পঠিত  | ●







জাতীয় থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ
● জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
● সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত



আর্কাইভ