ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » জামিজুরী ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নুরুল ইসলাম

জামিজুরী ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নুরুল ইসলাম


কামরুল ইসলাম মোস্তফা,চন্দনাইশ(চট্রগ্রাম)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫


জামিজুরী ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নুরুল ইসলাম

চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা’ গভর্নিং বডির সভাপতি নিযুক্ত হয়েছেন আসহাব সিরাজ ফাউন্ডেশনের মেম্বার এবং আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম।

মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দিন আলকাদেরি কর্তৃক গত ১৫ এপ্রিল আবেদনের প্রেক্ষিতে দেশের মাদ্রাসাগুলোর উচ্চশিক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম এই মনোনয়ন দেন।

একইসাথে এ মাদ্রাসার বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) উত্তম খীসাকে নিযুক্ত করেন তিনি।

মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দিন আলকাদেরি’র নিকট গত বুধবার (২৩ এপ্রিল) প্রেরিত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন জানান উক্ত গভর্নিং বডি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে জনাব নুরুল ইসলাম বলেন, ‌”১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি আমার গ্রামে অবস্থিত। আমি এই গ্রামের সন্তান হিসেবে আমার গ্রামের প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য আমি আমার সাধ্যমতো মাদ্রাসার সকল শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করে যাবো। আমাকে সভাপতি নিযুক্ত করায় আমি ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:০৫:৩৩   ২৩৯ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ