ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বোর ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

ঈশ্বরগঞ্জে বোর ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল ২০২৫


ঈশ্বরগঞ্জে বোর ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে হাসপাতাল রোডে অবস্থিত ঈশ্বরগঞ্জ এসএসডি (গ্রেড-১) খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ।

উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, ধান ও চাল সংগ্রহের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত ধান ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন। এছাড়া এর মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হবে না। সরকারি গুদামে ধান ও চাল সংগ্রহের মাধ্যমে খাদ্য মজুদ নিশ্চিতের মাধ্যমে দুর্যোগ ও চাহিদার সময় জনগণের নিরাপত্তা দিতে পারবো। তিনি ধান ও চাল সংগ্রহ কার্যক্রমকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত, ঈশ্বরগঞ্জ খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা আতিকুর রহমান ও ঈশ্বরগঞ্জ উপজেলার এলএসডি (গ্রেড ১) খাদ্য গুদামের অন্যান্য কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দ।

এবার ঈশ্বরগঞ্জ উপজেলায় ধান সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে ৩৬ টাকা কেজি হিসেবে ১৩৭৯ মেট্রেক টন এবং চাল প্রতি কেজি ৪৯ টাকা হিসেবে ৪৩২৬ মেট্রিক টন।এবছর সরকার কৃষক অ্যাপস এর পাশাপাশি উপজেলা কৃষি অফিস হতে প্রদত্ত তালিকা হতে আগে আসলে আগে গুদামে ধান বিক্রয়ের সুযোগ পাবে ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে। ধান ও চাল সংগ্রহের এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০০:৪৭   ২৮৪ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ