ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » অস্ত্র দিয়ে ডাকাত সাজানোর চেষ্টা, উদ্ধার করল নৌ-বাহিনী

অস্ত্র দিয়ে ডাকাত সাজানোর চেষ্টা, উদ্ধার করল নৌ-বাহিনী


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫


অস্ত্র দিয়ে ডাকাত সাজানোর চেষ্টা, উদ্ধার করল নৌ-বাহিনী

নোয়াখালী: হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী এলাকায় ডাকাত তকমা দিয়ে পিটিয়ে আহত করা হয়। আহত করে বেধে রাখা হয় বিদ্যুতের পিলারের সাথে। সাথে দেয়া হয় দেশীয় অস্ত্র। ছবি তুলে ও ভিডিও করে ছেড়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। উত্তেজিত জনতা ঘিরে রাখে তাদেরকে। অনেকেই জানতেন না তারা ষড়যন্ত্রের শিকার। ঘটনাটি ঘটানো হয়েছে পরিকল্পিত ভাবে। খবর পেয়ে নৌবাহিনীর টিম গিয়ে অবরুদ্ধ দুই জনকে উদ্ধার করে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী বাজারে।
সোমবার রাতে অবরুদ্ধ দুইজনকে নৌবাহিনীর সদস্যরা উদ্ধার করে হাতিয়া থানায় হস্তান্তর করেন। আটককৃত আরিফ হোসেন জাহাজমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড চরহেয়ার এলাকার মজিবল হকের ছেলে। মো. আসিফ একই ইউনিয়নের মোল্লা বাজার এলাকার মো. আশ্রাফের ছেলে। এদের মধ্যে আরিফ পেশায় রিক্সা চালক।
স্থানীয়রা জানান, জাহাজমারা আমতলী বাজারের পশ্চিমপাশে রাস্তার চর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এদের এক গ্রূপের নেতৃত্ব দেন জহির চেরাং, অন্য গ্রুপের নেতৃত্ব দেন কাউসার গ্রুপ। কাউসার গ্রুপ অনেকদিন থেকে রাস্তার চরটির দখল নিয়ে আছেন। ঘটনার দিন সোমবার বিকেলে জহির চেরাং এর লোকজন চরটির দখল নেওয়ার জন্য সংঘবদ্ধ হয়। পরে প্রতিপক্ষের ধাওয়া খেয়ে পালিয়ে গেলেও দুই জনকে আটক করে তারা বাজারে নিয়ে আসে।
পরে আটক দুইজনকে বিদ্যুতের পিলারের সাথে বেঁধে রেখে পরিকল্পিত ভাবে ডাকাত সাজিয়ে নাটক বানানো হয়। যা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। ডাকাত আটক হয়েছে এমন সংবাদে এলাকা থেকে অনেক উৎসুক জনতা ভীড় করে।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নৌবাহিনীর একটি টিম। তারা ঘটনা স্থলে উত্তেজিত জনতাকে নিবৃত করে অবরুদ্ধ দুইজনকে থানায় নিয়ে আসে। পরে নৌবাহিনী ও পুলিশের দুইটি গোয়েন্দা টিমের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনাটি বের হয়ে আসে।
এদিকে আটক রিক্সা চালক আরিফ ও আসিফের স্বজনরা এসে থানায় ভীড় করেন। আসিফের পিতা আশ্রাফ জানান, তার ছেলের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরী পর্যন্ত কখনো করা হয়নি। অথচ তাকে ডাকাত বানানোর চেষ্টা করা হয়েছে। তার ছেলে নিরাপরাধ বলে দাবি করেন তিনি।
আমতলী বাজার বনিক সমিতির সভাপতি মো. লিটন জানান, চরের আধিপত্য নিয়ে দুগ্রুপের সংঘর্ষ হয়। এতে দুইজনকে আটক করে রাখা হয়েছে। পরে নৌবাহিনী এসে তাদেরকে নিয়ে যায়। এখানে ডাকাতের সাথে কেউ জড়িত আছে কিনা তার জানা নাই।
এ ব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, আহত দুই জনকে নৌবাহিনীর সদস্যরা উদ্ধার করে নিয়ে আসেন। এদের বিরুদ্ধে ডাকাতির সাথে জড়িত থাকার যে তথ্য দেওয়া হয়েছে তার কোন সত্যতা পাওয়া যায় নি। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১২:৫৮:৩৮   ৫০৯ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ