ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা,বালু জব্দ

অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা,বালু জব্দ


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫


অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা,বালু জব্দ

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের গণেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেড় লাখ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়েছে।

অভিযুক্তরা হলেন উপজেলার লেংঙরা ইউনিয়নের – নজরুল ইসলাম, আব্দুল হাকিম ও আব্দুল কাদির মড়ল।

সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। পাশাপাশি উত্তোলিত বালু জব্দ করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে আর জড়াবে না—এই মর্মে মুচলেকা দিয়েছেন।

এ ব্যাপারে এসি (ভূমি) মাহমুদুল হাসান বলেন, ‘নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।’

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গণেশ্বরী নদী থেকে যন্ত্রের মাধ্যমে রাতের আঁধারে বালু উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছিল। চক্রের পেছনে রাজনৈতিক দলের একাংশের নেতাকর্মীর সম্পৃক্ততা রয়েছে বলেও জানা গেছে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নদীতে চলে বালু উত্তোলনের মহোৎসব। এসব বালু লরি ও ট্রাকে করে পাঠানো হতো বিভিন্ন এলাকায়। প্রশাসনের কঠোর নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে চক্রটি এসব কার্যক্রম চালিয়ে আসছিল।

বালু উত্তোলন বন্ধে এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত করতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:১৬:৪১   ২৬৫ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ