ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫


সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর রাধিকা সড়কে সিএনজি ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে উজ্জল ও পারভেজ নামে দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার  উপজেলার শিবপুর ইউনিয়ন ধনাশী নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, উপজেলার বিদ্যাকটু ইউনিয়ন সেমন্তঘর গ্রামের মোঃ আহাদ মিয়ার ছেলে পারভেজ (২২) ও শিবপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে উজ্জল (২১)।

স্থানীয় সূত্র জানায় মঙ্গলবার দুপুরে রাধিকা সড়কের ধনাশি নামক স্থানে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক খেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক উজ্জ্বলসহ অটোরিকশার আরো ৪-৫ যাত্রী গুরুতর আহত হন।

পরে লোকজন গুরুতর আহত উজ্জ্বলকে উদ্ধার করে আশঙ্কজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং গুরতর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাকমো শহীদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের অভিযোগ , নবীনগরের সঙ্গে জেলা সদরে যাতায়াতের জন্য প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে দুই বছর আগে নির্মিত এই রাধিকা সড়কটি চালু হওয়ার পর থেকে প্রায় প্রতি মাসেই একাধিক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেই চলছে। এতে মৃতের সংখ্যা দিনদিন বাড়লেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এর প্রতিকারে তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনায় ২জন মারা যাওয়ার খবর পেয়েছি,প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নবীনগরের ইউএনও রাজীব চৌধুরী বলেন, ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমরা শিগগিরই ওই সড়কে চলাচলরত যানবাহনের চালক ও যাত্রীদের নিয়ে জনসচেতনতামূলক একাধিক উঠান বৈঠক করার পরিকল্পনা হাতে নিয়েছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৮:১৪   ৪৪৬ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ