ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ড. ইউনূসের বিদায় চান জি এম কা‌দের

ড. ইউনূসের বিদায় চান জি এম কা‌দের


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ মে ২০২৫


ড. ইউনূসের বিদায় চান জি এম কা‌দের

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতায় চান না জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। এমনকি সংস্কার চান না বলেও জানান তিনি। এসময় অন্তর্বর্তী সরকারকে নব্য ফ্যাসিবাদ বলে আখ্যা দেন তিনি।

মে দিবস উপল‌ক্ষে বৃহস্প‌তিবার রাজধানীর কাকরাই‌লে জাপার কেন্দ্রীয় কার্যাল‌য়ের সাম‌নে শ্রমিক সমা‌বে‌শে এসব কথা বলেন তিনি।

শ্রমিক সমা‌বে‌শে জি এম কা‌দের ড. ইউনূস এবং অভ্যুত্থানের নেতাদের কটাক্ষ করে ব‌লেন, আমরা চাই সরকারপ্রধান ও তার নিয়োগকর্তারা ক্ষমতা ছেড়ে রাজনীতিতে আসুক। জনগণ যদি তাদের গ্রহণ করে, আমরা গ্রহণ করব। আবারও বলছি, এই মুহূর্তে অবাস্তব সংস্কার চাই না। নির্বাচিত সরকার ছাড়া কেউই সংস্কার করতে পারবে না।

জিএম কা‌দের ব‌লেন, জাপার কর্মসূচি‌তে বাঁধা দেওয়া হচ্ছে। নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতন চলছে। আর অন্যায় অত্যাচার সহ্য করব না। সরকা‌রের উ‌দ্দে‌শে জাপা চেয়ারম্যান বলেন, আপনারা দেশের অর্ধেক মানুষের প্রতিনিধিত্বকারী দলগুলোর ভোটাধিকার দিতে চান না। আমরা আপনাদের ওই চিন্তার ধার ধারি না। এদেশের জন্য আমাদের ত্যাগ আছে। এদেশের জন্য আমরা কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করে যাবো। দেশের মানুষ যদি আমাদের গ্রহণ না করে আমরা মাথা পেতে নেব।

সরকার‌কে হুঁ‌শিয়ার ক‌রে জি এম কা‌দের ব‌লেন, ফ্যাসিবাদি সিদ্ধান্ত মানব না। যতদিন পর্যন্ত নব্য ফ্যাসিবাদ বিতারিত না হবে, ততদিন সংগ্রাম চলবে।

ড. ইউনূ‌সের উ‌দ্দে‌শে জাপা চেয়ারম্যান বলেন, যেহেতু আপনি অন্তর্ভূক্তিমূলক নির্বাচন করতে পারছেন না, দয়া করে বিদায় হোন। আপনাকে দিয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব হবে না। আপনার সংস্কার আমরা বিশ্বাস করি না।

কোন কারণ ছাড়াই জাপা‌কে রাজনী‌তি থে‌কে বের দেওয়ার চেষ্টা চল‌ছে অ‌ভি‌যোগ ক‌রেন জি এম কা‌দের। আওয়ামী লী‌গের কী অপরাধ প্রশ্ন তু‌লে তি‌নি ব‌লেন, কোন আইনে রাজনৈতিক দলগুলোকে রাজনীতি থেকে দূরে রাখবেন? কোন ব্যক্তি দোষ করলে, এটা তার দল বা ধর্মের দোষ নয়। সবাইকে নিয়েই নির্বাচন করতে হবে।জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মেফতাহ উদ্দিন জসিমের সভাপ‌তি‌ত্বে সমা‌বে‌শে আরও বক্তৃতা ক‌রেন জাপার জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারসহ জ্যেষ্ঠনেতারা।

আর/ এস

বাংলাদেশ সময়: ১৬:৩৩:১৮   ২৫২ বার পঠিত  | ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● ভারত থেকে নাশকতার নির্দেশ দিয়ে বাংলাদেশ অস্থিতিশীলের চেষ্টা: রিজভী
● গোপালগঞ্জের বাইরে আ.লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী
● সরকারের বক্তব্যে হতাশ জাতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি শফিকুরের
● পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী
● নাগরিকের তথ্য পাচার ঠেকাতে কার্যকর সাইবার আইন চান রিজভী



আর্কাইভ